dailysatkhiradigantadsdtv
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক স্বামী রেখে আরেক বিয়ে, ৩য় স্বামী থাকতেই ৪র্থ বিয়ের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক

এক নারীর বিরুদ্ধে একাধিক বিয়ে গোপন করে প্রতারণার মাধ্যমে ৪র্থ বিয়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী ইতিমধ্যে পরপর তিনটি বিয়ে করেছেন। এখনও তৃতীয় স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তিনি চতুর্থ আরেক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রথম দুটি বিয়ের তথ্য গোপন রেখেই তিনি তৃতীয় বিয়ে করেন। পরে তৃতীয় স্বামীর সংসার চলাকালীন সময়ে নতুন এক যুবকের সাথে সম্পর্ক গড়ে চতুর্থ বিয়ে সম্পন্ন করেন।

 

এ বিষয়ে স্থানীয় নিকাহ রেজিস্ট্রার (কাজী) বলেন, “স্বামী থাকা অবস্থায় স্ত্রী অন্য কাউকে বিয়ে করলে সেই বিয়ে ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। প্রথম স্বামীর তালাক ও ইদ্দত পালন ছাড়া দ্বিতীয় বিয়ে কখনোই বৈধ নয়।”

 

এ বিষয়ে এক আইনজীবী জানান, “বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী, স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। ভুক্তভোগী চাইলে থানায় মামলা দায়ের করতে পারেন।”

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোভ্যান চালক শিশুর মরা দেহ মিলল বড়াল নদীতে

আশাশুনির শ্রীউলায় ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান

আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় সেবা কার্যক্রম ব্যাহত।।ছাদের ঢালাই খসে আহত রোগী ও স্বাস্থ্যকর্মী

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা

নবগ্রাম ইউনিয়নে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কাহারোলে মাদক মামলায় বাবা-ছেলের কারাদণ্ড, অর্থদণ্ড

১০

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত

১২

দামুড়হুদায় এক যুগ ধরে একই কর্মস্থলে একাডেমিক সুপারভাইজার রাফিজুল , জুয়াসহ নানা অভিযোগ

১৩

এক স্বামী রেখে আরেক বিয়ে, ৩য় স্বামী থাকতেই ৪র্থ বিয়ের অভিযোগ!

১৪

আওয়ামী লীগের দাপুটে নেতা মামুন, মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী৷ এলাকায় সমালোচনার ঝড়

১৫

দেবহাটায় পৈতৃক ভিটা নিয়ে সুভদ্রার বিরুদ্ধে নানা অভিযোগ, প্রশ্নের মুখে দিলীপের ভূমিকা

১৬

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক

১৭

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে নদীভাঙনের হানা আতঙ্কে ব্যবসায়ী-বাসিন্দা, হুমকিতেমসজিদ-বসতবাড়ি

১৮

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-৬ 

১৯

হঠাৎ করেই ‘জয়বাংলা’ লেখায় সয়লাব গোদাগাড়ীর প্রেমতুলি

২০