dailysatkhiradigantadsdtv
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৈখালীতে ইয়াবাসহ যুবক আটক, মারধরের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর বাজার এলাকায় ইয়াবা বিক্রি, সরবরাহ ও সেবনের অভিযোগ উঠেছে বাবু মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

 

স্থানীয়দের অভিযোগ, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে না দিয়ে মারধরের পর ছেড়ে দেওয়া হয়েছে।

 

বাবু মণ্ডল মির্জাপুর এলাকার স্বপন মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, পরানপুর বাসহাটা এলাকায় ফারুকের দোকানের সামনে ইয়াবাসহ তাকে আটক করেন স্থানীয় মনিরুল। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, বাবু মণ্ডল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত। পাশাপাশি তিনি নিজেও মাদক সেবন করেন বলে অভিযোগ রয়েছে। ইয়াবাসহ আটকের খবর ছড়িয়ে পড়লে পরানপুর বাজারের কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে ধরে ফেলেন। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

 

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের প্রশ্ন, মাদকসহ কাউকে হাতেনাতে আটক করা হয়ে থাকলে তাকে পুলিশের কাছে না দিয়ে কেন ব্যক্তিগতভাবে মারধর করে ছেড়ে দেওয়া হলো।

 

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত, মাদক বিক্রি ও সরবরাহের অভিযোগ যাচাই এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

তবে বাবু মণ্ডলের বিরুদ্ধে ওঠা ইয়াবা বিক্রি, সরবরাহ ও সেবনের অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

ঈশ্বরদীতে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূল্লীতে জমি দখল ও ধান-গাছ কাটার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ পড়ে মৃত্যু, শ্যামনগরে ৪০ বছরের যুবকের প্রাণ গেল

শ্যামনগরে এসএমসি সভাপতি নির্বাচিত সাংবাদিক মোস্তফা কামাল

শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত

কালকিনিতে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা

১০

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১১

ফেসবুক লাইভে অনলাইন জুয়া পরিচালনা মূল হোতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শফি, ভাই-বোনাই গ্রেপ্তারের পর থলের বিড়াল প্রকাশ্যে

১২

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার, পালিয়েছে সহযোগী

১৩

বাল্যবিবাহ, মাদক ও মোবাইল আসক্তি নিয়ে কেশবপুরে সিএসও সভা

১৪

ডিম মারো, টাকা নাও’ খুলনায় চুরির নতুন ফাঁদ, সতর্ক থাকার আহ্বান

১৫

দৈনিক জনকণ্ঠৈর মাদারীপুরের সংবাদদাতা সুবল বিশ্বাসের সহধর্মিণীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত 

১৬

কৈখালীতে ইয়াবাসহ যুবক আটক, মারধরের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

১৭

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আটক

১৮

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি, থানায় অভিযোগ

১৯

কপিলমুনি সিটি প্রেসক্লাবের  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

২০