dailysatkhiradigantadsdtv
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবগ্রাম ইউনিয়নে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার

 

(১৩ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মাদারীপুর জেলার ডাসার উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে গ্রাম আদালতের প্রচার-প্রচারনা বৃদ্ধিতে ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা,ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক,ইমাম, পুরোহিত এবং গ্রাম পুলিশদের সাথে নবগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান দুলাল তালুকদার। সভাপতি উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উদ্দেশ্য বলেন আপনারা নিশ্চয় অবগত আছেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। গ্রাম আদালত পাঁচজন নিয়ে গঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলো গ্রাম আদালতের চেয়ারম্যান। আবেদনকারী এবং প্রতিবাদী পক্ষের দুইজন করে প্রতিনিধি তারা হলেন একজন ইউপি সদস্য এবং আরেকজন হলো স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই পাঁচজন নিয়ে গ্রাম আদালত গঠন করা হয়। তিনি আরও বলেন ফৌজদারি মামলার ফি ১০/- টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০/- টাকা এ ছাড়া এ আদালতে আর কোন টাকা-পয়সা লাগে না। চেয়ারম্যান বলেন আপনারা ছোট ছোট বিরোধ হলে থানা কোর্টে না গিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আসবেন এবং আপনারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গ্রাম আদালতের সুবিধা নিয়ে প্রচার প্রচারণা করবেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন তিনি অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন ভরন পোষনের মামলা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত নিষ্পত্তি করতে পারে তাই আপনারা এ ব্যাপারে সবাইকে ধারনা দিবেন কেননা থানা কোর্টে মামলা দায়ের করা হলে অনেক টাকা খরচ হয় থানা কোর্টের দুব্বায় ও টাকা চায়। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আসুন আমরা সকলে মিলে মিশে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কে সক্রিয় করি। তিনি গ্রাম পুলিশের বলেন ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে হাটে বাজারে গ্রাম আদালতের প্রচার প্রচারণা করতে হবে যেন সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন গ্রাম আদালতকে সক্রিয় করার জন্য আমরা যার যার অবস্থান থেকে গ্রাম আদালতের প্রচার প্রচারণা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর হরিনগরে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক

শিশুদের সুরক্ষায় প্রতিটি দুই ওয়ার্ডে খেলার মাঠ ও ফুটসাল করা হবে কেসিসি প্রশাসক

অটোভ্যান চালক শিশুর মরা দেহ মিলল বড়াল নদীতে

আশাশুনির শ্রীউলায় ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান

আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় সেবা কার্যক্রম ব্যাহত।।ছাদের ঢালাই খসে আহত রোগী ও স্বাস্থ্যকর্মী

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা

১০

নবগ্রাম ইউনিয়নে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১১

কাহারোলে মাদক মামলায় বাবা-ছেলের কারাদণ্ড, অর্থদণ্ড

১২

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত

১৪

দামুড়হুদায় এক যুগ ধরে একই কর্মস্থলে একাডেমিক সুপারভাইজার রাফিজুল , জুয়াসহ নানা অভিযোগ

১৫

আওয়ামী লীগের দাপুটে নেতা মামুন, মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী৷ এলাকায় সমালোচনার ঝড়

১৬

দেবহাটায় পৈতৃক ভিটা নিয়ে সুভদ্রার বিরুদ্ধে নানা অভিযোগ, প্রশ্নের মুখে দিলীপের ভূমিকা

১৭

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক

১৮

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে নদীভাঙনের হানা আতঙ্কে ব্যবসায়ী-বাসিন্দা, হুমকিতেমসজিদ-বসতবাড়ি

১৯

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-৬ 

২০