dailysatkhiradigantadsdtv
১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

উপজেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)

 

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন তিনবারের নির্বাচিত কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম (কমিশনার)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক গণসংযোগে অংশ নেন। তাঁরা শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন ব্যবসায়ী, দোকানি ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলামের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন।

গণসংযোগকালে রফিকুল ইসলামের সমর্থকেরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে ছিলেন। বিভিন্ন প্রয়োজনে তাঁরা তাঁর সহযোগিতা পেয়েছেন। এ কারণে আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁরা রফিকুল ইসলামকেই মেয়র হিসেবে দেখতে চান। তাঁদের দাবি, ইতোমধ্যে যেসব প্রার্থী মেয়র পদে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন, তাঁদের মধ্যে রফিকুল ইসলামকে তাঁরা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন। এ কারণেই তাঁর গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন।

মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমি পরপর তিনবার কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছি। দীর্ঘদিন পৌরসভার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আমার দল ক্ষমতায় না থাকায় পৌরবাসীকে প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারিনি। এবার আমি মেয়র প্রার্থী হিসেবে সকলের কাছে ভোট প্রার্থনা করছি। পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ভাঙ্গুড়া পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন, নাগরিকসেবা বৃদ্ধি, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান।

গণসংযোগে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের কাছে দোয়া ও ভোট চান মেয়র প্রার্থী রফিকুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর হরিনগরে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক

শিশুদের সুরক্ষায় প্রতিটি দুই ওয়ার্ডে খেলার মাঠ ও ফুটসাল করা হবে কেসিসি প্রশাসক

অটোভ্যান চালক শিশুর মরা দেহ মিলল বড়াল নদীতে

আশাশুনির শ্রীউলায় ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান

আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় সেবা কার্যক্রম ব্যাহত।।ছাদের ঢালাই খসে আহত রোগী ও স্বাস্থ্যকর্মী

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা

১০

নবগ্রাম ইউনিয়নে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১১

কাহারোলে মাদক মামলায় বাবা-ছেলের কারাদণ্ড, অর্থদণ্ড

১২

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত

১৪

দামুড়হুদায় এক যুগ ধরে একই কর্মস্থলে একাডেমিক সুপারভাইজার রাফিজুল , জুয়াসহ নানা অভিযোগ

১৫

আওয়ামী লীগের দাপুটে নেতা মামুন, মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী৷ এলাকায় সমালোচনার ঝড়

১৬

দেবহাটায় পৈতৃক ভিটা নিয়ে সুভদ্রার বিরুদ্ধে নানা অভিযোগ, প্রশ্নের মুখে দিলীপের ভূমিকা

১৭

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক

১৮

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে নদীভাঙনের হানা আতঙ্কে ব্যবসায়ী-বাসিন্দা, হুমকিতেমসজিদ-বসতবাড়ি

১৯

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-৬ 

২০