কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর প্রেসক্লাবকে ‘ফ্যাসিবাদমুক্ত’ করে গণমাধ্যমকর্মীদের জন্য কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কেশবপুর প্রেসক্লাবের বর্তমান পরিস্থিতি ও সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের পক্ষ থেকে ইউএনওর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে প্রেসক্লাবকে গণমাধ্যমকর্মীদের জন্য কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে গড়ে তোলা এবং সাংবাদিকদের পেশাগত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ ও রানার পত্রিকার কেশবপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ওয়াজেদ খান ডবলু, দিনকালের কেশবপুর প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক বাংলা ও প্রতিদিনের কাগজের কেশবপুর উপজেলা প্রতিনিধি মো. হারুনার রশীদ বুলবুল, এনটিভির প্রতিনিধি ইনামুল হাসান, দৈনিক প্রতিদিনের কণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি আব্দুল খালেক, দৈনিক আমাদের সময়ের কেশবপুর প্রতিনিধি এম এ রহমান, চ্যানেল এস টিভির প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক আধুনিক বাংলার কেশবপুর প্রতিনিধি শামীম আক্তার মুকুল, দৈনিক কল্যাণের প্রতিনিধি জি এম হির তারেক, দৈনিক ভোরের দর্পণের কেশবপুর প্রতিনিধি প্রদীপ কুমার মোদক মানিক, দৈনিক গণমুক্তির কেশবপুর প্রতিনিধি খায়রুল আনাম, দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি আব্দুস ছালাম সবুজ, দৈনিক নবচেতনার কেশবপুর প্রতিনিধি রাজীব চৌধুরী, দৈনিক আলোকিত সকালের কেশবপুর প্রতিনিধি আব্দুস ছালাম মুর্শিদি, দৈনিক প্রভাতফেরীর কেশবপুর প্রতিনিধি মাহবুবুর রহমান সবুজ, দৈনিক যশোর বার্তা ও ভোরের আকাশ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জেবা খান, দৈনিক সুবর্ণভূমির কেশবপুর প্রতিনিধি খান আরাফাত হোসাইন, দৈনিক আলোকিত সকালের কেশবপুর প্রতিনিধি নাসির উদ্দীন এবং দৈনিক প্রাণের বাংলাদেশের কেশবপুর প্রতিনিধি ছাদেক হোসেন।