শাহিনুর ইসলামঃ তালা (উপজেলা) প্রতিনিধি:
"যায় বছর যায় দিন, কারিগরি শিক্ষায় মনোযোগ দিন " এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা ‘তালা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’-এ ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।
শিক্ষক এস এম মোতাহিরুল হক শাহিনের প্রাণবন্ত পরিচালনায় এবং অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
আলোচনা ও বরণ পর্ব শেষে স্নেহলতা মন্ডল, এনামুল হক ও পপি বিশ্বাসের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।