শাহিনুর ইসলামঃ তালা উপজেলা প্রতিনিধি:
অসংক্রামক ব্যাধি দূরীকরণ এবং প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার লক্ষ্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের প্রেসিডেন্ট এবং জাপানের মায়াজ্যাকি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. হিরোশী ইয়োকোটা সহ একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় প্রতিনিধি দলটি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায় এবং হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে।
পরিদর্শনকালে ড. হিরোশী ইয়োকোটা সহ প্রতিনিধি দলটি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ মিজানুর রহমানের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও ঘনিষ্ঠ পরিবেশে আলোচনায় অংশ নেন। আলোচনায় অসংক্রামক ব্যাধি (উচ্চ রক্তচাপ,হার্ট অ্যাটাক, স্ট্রোক,হার্ট ফেলিওর,ফুসফুস, স্তন, জরায়ুমুখ, কোলন, পাকস্থলী ও রক্তের ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার সহ) প্রতিরোধ, স্থানীয় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যতের যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত কথা বলেন।
এ সময় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ তালা মানবতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন,সাংবাদিক তরিকুল ইসলাম সহ আর্সেনিক নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।