আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষে ‘গুমানতলী একতা যুব সংঘ’-এর উদ্যোগে আয়োজিত দলীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একতা সংঘের খেলোয়াড়বৃন্দের হাতে ফুটবল হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম ত্যাগী নেতা ও শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এম এম আশিক এলাহি মুন্না।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আশিক এলাহি মুন্না বলেন, "সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে প্রগতির পথে এগিয়ে নিতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবার নির্বাচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এবং সাতক্ষীরা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মিসেস নুরজাহান পারভীন ঝর্ণা।
উদ্বোধনী ম্যাচ ঘিরে গুমানতলী ও এর আশেপাশের এলাকায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাজারো দর্শকের উপস্থিতিতে খেলোয়াড়দের মাঝে ফুটবল হস্তান্তরের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উপভোগ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।