মোঃ শেখ জেলা প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মধু মিয়া (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে গোদাগাড়ী থানার গোলাই গ্রামের একটি প্লটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মধু মিয়া পালানোর চেষ্টা করেন। পরে তার পরিহিত লুঙ্গির ডান পাশের টেমর থেকে দুটি নীল পলিথিনে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মধু মিয়া রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।
এ সময় মো. মিলন হোসেন ওরফে বগা (৪৫) নামে আরও এক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে আরএমপি রাজশাহীর বিভিন্ন থানায় মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার মধু মিয়া ও পলাতক মিলন হোসেনের বিরুদ্ধেু গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ডিবি পুলিশ বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন