অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও উন্নত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন