dailysatkhiradigantadsdtv
১১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

এস,এম মোস্তাফিজুর রহমান

খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য আশাশুনি উপজেলা কাবাডি দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশাশুনি উপজেলা কোয়ার্টার এলাকার মাঠে এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহাঙ্গীর আরিফ। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কাবাডি দলের টিম ম্যানেজার আবু জাহিদ সোহাগ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কাবাডি খেলায় অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়রা বাছাই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ১৪ জন খেলোয়াড়কে উপজেলা কাবাডি দলের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত খেলোয়াড়রা জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ আশাশুনি উপজেলার প্রতিনিধিত্ব করবেন। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় মিজানুর রহমান। এ সময় আশাশুনি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান, থানার এস,আই,এএসআই,বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কাবাডি খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার

ডিসি কাপ চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা

আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

বাড়ির আঙিনা থেকে নিখোঁজ কিশোরী কলি, সন্ধান চায় পরিবার

গাবুরায় ‘সকার ফাইট টুর্নামেন্ট ২০২৬’-এর সময়সূচি প্রকাশ, ফুটবলপ্রেমীদের মাঝে উচ্ছ্বাস

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে খুলনায় কেসিসির প্রস্তুতি সভা ১২ সেপ্টেম্বর থেকে ৩ মাসের বিশেষ অভিযান

প্রকল্প থেকে প্রেরিত উপজেলা নির্বাহী অফিসারকে পেনড্রাইভ বিতরন

শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

সাঁথিয়ায় নতুন ইউএনও সেলিম আহমেদ, ফুলেল শুভেচ্ছায় বরণ

১০

তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে  ৬০ হাজার টাকা জরিমানা

১১

পাইকগাছায় সরল দিঘির পাড় স্কুলে ২য় প্রান্তিক  মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ

১২

সুন্দরবনে অস্ত্রসহ ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

১৩

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৪

১৪

বেতাগী হাসপাতালে একই ছাদের নিচে নানা রোগের রোগী, সংক্রমণের আশঙ্কা

১৫

ইসলামকাটি বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা

১৬

তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা 

১৭

দিঘলিয়ায় উন্মুক্ত ও প্রা‌তিষ্ঠা‌নিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৮

বুড়িগোয়ালিনীতে জনকল্যাণে অনন্য নজির স্থাপন করেছেন বিএনপি নেতা জিএম রুস্তম আলী

১৯

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী তরুণ মুখ মোঃ মাফিজুর রহমান

২০