তালা (উপজেলা) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উত্তরণের তালার জাতপুর ব্রাঞ্চ অফিসে ‘সরকারি সহায়তা ও সেবা প্রাপ্তির লক্ষ্যে ক্যালো (CALO) উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, ভেটেরিনারি সার্জন ডাঃ তৌহিদ কামাল, সহকারী যুব উন্নয়ন অফিসার আমিরুল ইসলাম, উত্তরণের প্রকল্প অফিসার তানিয়া সুলতানা, ফিল্ড অফিসার মাসুম শেখ ও রিজিয়া খাতুন প্রমুখ। এ সময় সংগঠনের ২০ জন উপকারভোগী সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন