আবুজার গাজী, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে কৃষক মাঠ দিবস উদযাপন ও সফল কৃষকদের সন্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৯ই সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) এর সাত – আই সি ডি পি প্রকল্পের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিঃ শমূয়েল সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম শফিউল আলম। এছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা মোছাম্মৎ জাহানারা খাতুন, পিআই এর সভাপতি সুষমা রানী মন্ডল, সম্পাদক শরিফা খাতুন এবং ৬ টি সিসিসির সভাপতিবৃন্দ ও মাঠ সংগঠকগণ । অনুষ্ঠানে স্বপন মন্ডল, নাছিমা খাতুন, দেবদাস বর্মন,ছালিমা বেগম,অনিমিতা মন্ডল ও বিমল কৃষ্ণ মিস্ত্রীকে সফল কৃষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা জেমস গাইন ।
মন্তব্য করুন