আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফকরবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম ফকরাবাদ গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়,ফকরবাদ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সাতক্ষীরার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় হাফিজুলকে আটক করা হয়। পরে তার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
মন্তব্য করুন