dailysatkhiradigantadsdtv
৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওয়াপাড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মডেল স্কুল সংলগ্ন সড়কে মো. জীবন তালুকদার (২২) নামে এক ছাত্রদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা।

আহত জীবন তালুকদার নওয়াপাড়া কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি গো-হাট এলাকার মিন্টু তালুকদারের ছেলে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মডেল স্কুল সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত জীবন তালুকদারকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানা গেছে।

এদিকে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন (৩৫) ওরফে ‘খুড়া জাকির’কে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। জাকির হোসেন মডেল স্কুলের সামনে রেলবস্তি/গুয়াখোলা এলাকার কামরুল হোসেনের ছেলে।

ঘটনার সঙ্গে রবিউল গাজী (১৮) নামের আরও একজনের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তিনি একই এলাকার ওয়াহিদ গাজীর ছেলে।

আহতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুরের বড় বোন ফুলজান বিবি, বাহাদুর, মজিদসহ আরও কয়েকজন মাদক কারবারি হামলায় জড়িত ছিলেন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম নুরুজ্জামান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। হামলার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তারা মাদকের সাথে জড়িত কি না তাও খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওয়াপাড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

সাতক্ষীরার শ্যামনগরে বিশিষ্ট মাংস ব্যবসায়ী শেখ ফজর আলীর ইন্তেকাল

সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ হাফিজুল গ্রেপ্তার

পাইকগাছার নুনিয়াপাড়ায় নৌকা বাইচে জমজমাট জন্মাষ্টমী উৎসবের সমাপ্তি

ফরিদপুর পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী,মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্যসহ গ্রেপ্তার-৭

পুলিশের পৃথক অভিযানে মাদারীপুরে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ২

নূরনগর গ্রীন কোয়ালিশনের কমিটি গঠন,সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক

তালায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু

১০

সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীকে জবাই করে হত্যা

১১

কয়রায় অনলাইন জুয়ার আসরে পুলিশের হানা, আটক ১০

১২

সুন্দরবন বাঁচলে বাঁচবে উপকূলের মানুষ

১৩

কেসিসির ৬০১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা : নতুন কর আরোপ ছাড়াই উন্নয়নমুখী বাজেট, সংশোধিত বাজেট ৩৩৮ কোটি ৯৭ লাখ টাকা 

১৪

মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত 

১৫

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা,তমা খাতুন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন নিহত আদম আলী

১৬

বদলে গেছে তালা সরকারি হাসপাতালের চিত্র! মিলছে কাঙ্ক্ষিত ওষুধ, বেড়েছে সেবার মান,স্বস্তি ফিরছে রোগী ও স্বজনদের মনে

১৭

ডুমুরিয়ায় দাঁতের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক সভা

১৮

তালা উপজেলা ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পলতাক ১

১৯

আশাশুনিতে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি আমিনুর গ্রেফতার

২০