dailysatkhiradigantadsdtv
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনির প্রতাপনগরে অগ্নিকান্ডে দোকান ভস্মীভূত।। ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

 

আশাশুনি উপজেলার প্রতাপনগরে এক ব্যবসায়ীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানে থাকা প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে দোকান মালিক প্রতাপনগর ৫নং ওয়ার্ড শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নূরুল ইসলাম মোড়লের ছেলে মারুফ বিল্লাহ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

৫ জনকে অভিযুক্ত করে,অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে,প্রতাপনগর বিট হাউজ মোড়ে তাদের টেলিকম ও বৈদ্যুতিক মালামালের দোকান রয়েছে। দোকানে প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মালামাল ছিল। তার ছোট ভাই মাহবুবুল্লাহ মাঝে মধ্যে দোকান পরিচালনা করে। গত ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিকাশে টাকা দেওয়া নেওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় অভিযুক্তের সঙ্গে মাহবুবুল্লাহর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে দোকান থেকে টেনে বাইরে নিয়ে মোবাইল ফোন কেড়ে নেয় এবং দোকান ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা মাহবুবুল্লাহকে মারধর ও গুরুতর ক্ষতির হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে দোকান বন্ধ করে মাহবুবুল্লাহ বাড়িতে যায়। রাত দেড়টার দিকে গ্রামের লিয়াকত আলী মোবাইল ফোনে দোকানে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে মাহবুবুল্লাহ,তার বাবা-মা ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দোকানে আগুন জ্বলতে দেখে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে দোকানটি সম্পুর্ণ ভস্মীভূত হয়ে যায়। ব্যবসায়ীর দাবি,আগুনে প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে খরিদদারদের কাছে পাওনা প্রায় ২ লাখ ২০ হাজার টাকার বকেয়া হিসাবের খাতাও পুড়ে গেছে। থানার এসআই নাছির উদ্দীন ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

অভিযোগের বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ বলেন,অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সভাপতি জিল্লু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ

ঝিকরগাছায় রাত থেকে নিখোঁজ বাঁকড়া বাজারের পরিচিত মুখ মিজানুর, চিন্তিত পরিবার

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৫

পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের রূপালী কাঠিতে অর্থনীতির নতুন দিগন্ত

শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা

বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন 

কেশবপুরে বজ্রপাতের শিকার কৃষক, বিলে মিলল নিথর দেহ

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল  জব্দ, শিবসা নদীতে অবমুক্ত

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

১১

মায়াজ্যাকি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. হিরোশী ইয়োকোটা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

১২

শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত 

১৩

আশাশুনির প্রতাপনগরের দুর্ভোগ ভাসমান মসজিদ,সেতু ও বাঁশের সাঁকো ৬ বছরেও লাঘব হয়নি

১৪

শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত

১৫

প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

১৬

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

১৭

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

১৮

মহানবী (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

১৯

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়িসহ গ্রেফতার তিন জন

২০