dailysatkhiradigantadsdtv
২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে বজ্রপাতের শিকার কৃষক, বিলে মিলল নিথর দেহ

কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নতুন মূলগ্রাম সংলগ্ন কাউখালী বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জনাব আলী উপজেলার নতুন মূলগ্রাম এলাকার বাসিন্দা। তিনি কৃষিকাজের পাশাপাশি বিলে মাছ ধরতে গিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জনাব আলী বাড়ি থেকে বের হয়ে কাউখালী বিলে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলীর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা ঘটায় বিষয়টি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন 

কেশবপুরে বজ্রপাতের শিকার কৃষক, বিলে মিলল নিথর দেহ

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল  জব্দ, শিবসা নদীতে অবমুক্ত

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

মায়াজ্যাকি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. হিরোশী ইয়োকোটা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত 

আশাশুনির প্রতাপনগরের দুর্ভোগ ভাসমান মসজিদ,সেতু ও বাঁশের সাঁকো ৬ বছরেও লাঘব হয়নি

শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত

প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

১০

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

১১

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

১২

মহানবী (স.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

১৩

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়িসহ গ্রেফতার তিন জন

১৪

শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা নিয়ে পাবলিক হিয়ারিং

১৫

আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন.এমপি মুহাদ্দিস রবিউল বাশার

১৬

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার-৪

১৭

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

১৮

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

১৯

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

২০