dailysatkhiradigantadsdtv
২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন.এমপি মুহাদ্দিস রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা শেষে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মহাদ্দিস রবিউল বাশার।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন,“সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ ও এলাকার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেসক্লাব থাকা প্রয়োজন।”

তিনি বলেন,কোনো তথ্য সংবাদ হিসেবে প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে।

সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এমপি রবিউল বাশার আরও বলেন,আশাশুনি প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের উদ্যোগ প্রশংসনীয়।

তিনি ভবন নির্মাণসহ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

প্রেস ক্লাব সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু,আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম,সাবেক উপজেলা আমির উপাধ্যক্ষ আব্দুর সবুর,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম লিংকন।

এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল,জামায়াতের উপজেলা সহ-সেক্রেটারী ডা. রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,পি এস আই দীপ্তিস ঢালী,অ্যাডভোকেট শহিদুল ইসলাম,মিডিয়া বিভাগের সভাপতি শাহ ওহিদুজ্জামান শাহিনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে এমপি রবিউল বাশার আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়িসহ গ্রেফতার তিন জন

শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা নিয়ে পাবলিক হিয়ারিং

আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন.এমপি মুহাদ্দিস রবিউল বাশার

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার-৪

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

পাইকগাছার কালিনগরে টেকসই বেড়িবাঁধে বিশাল  ফাটল, প্লাবনের শঙ্কায় ১৫ হাজার মানুষ

ডুমুরিয়ায় কৃষককে  কুপিয়ে জখম

শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের জামিন

১০

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

১১

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম গ্রেপ্তার, ভিকটিম জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য কোর্টে

১২

আশাশুনির প্রতাপনগরে অগ্নিকান্ডে দোকান ভস্মীভূত।। ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১৩

কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

১৪

খুলনা জেলা যুবদলের ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা : সভাপতি জনি, সাধারণ সম্পাদক তুহিন, সিনিয়র সহ-সভাপতি জাবির আলী

১৫

আওয়ামী লীগ নেতা থেকে জামাত নেতা মহিউল হাসানের কান্ড  সাতক্ষীরার তলার শিরাশুনিতে অসুস্থ মোসলেমউদ্দীনের ক্রয়কৃত জমির ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ 

১৬

অবৈধ লকডাউনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

১৭

কালিগঞ্জে নায়েব ফয়েজ ও পিয়ন আহম্মদের ঘুষের ‘হাটে’ জিম্মি দুই ইউনিয়ন:রুখবে কে?

১৮

সাতক্ষীরা এলজিইডিতে যোগ দিয়েই বেপরোয়া প্রকৌশলী মনিরুজ্জামান ৭০ লাখ টাকার লেনদেন ও ওটিএম সিন্ডিকেটের নেপথ্যে কমিশন বাণিজ্য

১৯

সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

২০