dailysatkhiradigantadsdtv
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

  • জিএম আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি:

বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো সাতক্ষীরা জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত সাধারণ সভা ও নতুন পরিচালনা পর্ষদ গঠনের নির্বাচন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোট ১৫৯ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার এবং জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে সাধারণ সভা ও নির্বাচন পরবর্তী অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ক্রীড়া মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আলোকিত করেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মিথুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব আবু জাহিদ ডাবলু এবং বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের (বাফুরেএ) সাধারণ সম্পাদক জনাব এস এম সাদাত হোসেন সোহেল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেপুটি চেয়ারম্যান জনাব সুজিত কুমার ব্যানার্জি চন্দন, বাফুরেএ-এর প্রতিনিধি ও দপ্তর সম্পাদক জনাব ফেরদৌস আহমেদ, প্রতিনিধি ও সদস্য জনাব নাজমুল হুদা, সদস্য নুরজাহান পারভীন ঝর্না এবং খুলনা বিভাগীয় প্রতিনিধি জনাব মনির আহমেদ ঢালী।

আমন্ত্রিত অতিথিদের তালিকায় আরও উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সক্রিয় অংশ নেন জসিম আক্তার, জুনায়েদ শরীফ ও পার্থ প্রতীম মন্ডল সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা অতিথি রেফারিবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।

সাধারণ সভা ও নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সাতক্ষীরা জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সদস্য, ভোটার, আমন্ত্রিত অতিথি ও সহায়তাকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আয়োজকরা আশা ব্যক্ত করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাতক্ষীরার ফুটবলে রেফারিংয়ের মান আরও উন্নত হবে এবং দেশের ক্রীড়াঙ্গনে জেলার সুনাম বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে নায়েব ফয়েজ ও পিয়ন আহম্মদের ঘুষের ‘হাটে’ জিম্মি দুই ইউনিয়ন:রুখবে কে?

সাতক্ষীরা এলজিইডিতে যোগ দিয়েই বেপরোয়া প্রকৌশলী মনিরুজ্জামান ৭০ লাখ টাকার লেনদেন ও ওটিএম সিন্ডিকেটের নেপথ্যে কমিশন বাণিজ্য

সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

খুলনা ফুলতলায় ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির  মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স  সহকারী অপুর মৃত্যুঃ

আশাশুনিতে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের বৃহৎ সমাবেশ ও মিছিল

তালায় মানবতা ফাউন্ডেশনের কমিটি গঠন। শামীম খান সভাপতি এবং এস এম মোতাহিরুল হক শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

ফরিদপুরের ডেমরায় অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন: ‘নীরবতা নয়, প্রতিবাদ চাই’

১০

কেশবপুরে বাল্যবিবাহের চেষ্টা, মেয়ের বাবার এক মাসের কারাদণ্ড

১১

সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলার আদম ব্যবসায়ী হারুনার রশিদের খপ্পরে পড়ে নিঃশ্ব কয়েকটি পরিবার

১২

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায়, এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

১৩

ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

১৪

পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার

১৫

শ্যামনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক স্বামী

১৬

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত 

১৭

পাটকেলঘাটায় চেয়ারম্যানের প্রচেষ্টায় চোর  আটক, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

১৮

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী

১৯

ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

২০