কেশবপুর প্রতিনিধি :
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার মাসিক মিটিং ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ৪.৩০ ঘটিকায় অফিস কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কোরআন তেলাওয়াত করেন সার্জেন্ট অবঃ মোঃ শাহজাহান আলী সভাপতি হিসেবে দায়িত্ব পাল অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার ওয়ারেন্ট অফিসার মোঃ আরশাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক কর্পোরাল মোঃ নুরুল ইসলাম/ কর্পোরাল ইসমাইল হোসেন অনুষ্ঠানে
সাধারণ সম্পাদক মো আব্দুল জলিল বলেন আমাদের সকলেই একত্রে মিলেমিশে থাকতে হবে, একত্রে থাকলে কোন দুষ্ট লোক আমাদের ক্ষতি করতে পারবে না। আগামী সশস্ত্র বাহিনীর দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন দিক আলোচনা করেন। যদি কারো কোন সমস্যা হয় সাথে সাথে আমাদেরকে জানাবেন। আমরা যথাসাধ্য সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়াও সভাপতি তার বক্তব্যে বলেন বর্তমানে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। অনুষ্ঠানে কর্পোরাল সাইফুজ্জামান, সোসাইটির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করায় তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিএম মাহবুবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মোজাম্মেল হোসেন। সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার আলম খান। সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং ওয়ারেন্ট অফিসার মোঃ মনিরুজ্জামান। সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোহাম্মদ আব্দুল আহাদ খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস,সার্জেন্ট মিজানুর রহমান সার্জেন্ট আনিসুর রহমান, সার্জেন্ট জিল্লুর রহমান, সার্জেন্ট মোহাম্মদ আব্দুল জব্বার, সার্জেন্ট মকবুল হোসেন, সার্জেন্ট তরিকুল ইসলাম,সার্জেন্ট শামসুর রহমান গাজী, সার্জেন্ট মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমজাদ হোসেন, কর্পোরাল মোঃ আমিনুর রহমান, কর্পোরাল আব্দুল খালেক,কর্পোরাল শহিদুল ইসলাম, কর্পোরাল ইসমাইল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন