dailysatkhiradigantadsdtv
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স  সহকারী অপুর মৃত্যুঃ

বিশেষ প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাজাহারুল মুন্না অপু (১৭) নামের এক কিশোরের অকাল মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন। ১৯ সেপ্টেম্বর শনিবার

সকাল সোয়া আটটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে (হেলথ কেয়ার ক্লিনিক) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সে উপজেলার গড়ইখালী ইউনিয়নের শান্তা

বাসিন্দা মাসুম বিল্লাহ সরদার ও বেলী বেগম দম্পতির ছেলে। অপু ছোটবেলা থেকে ভিলেজ পাইকগাছা গ্রামে নানার বাড়িতে থাকত। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আসরবাদ ভিলেজ পাইকগাছা উত্তর পাড়া শাহী জামে মসজিদে মরহুমের জানানা শেষে গ্রামের সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন হয়- জানিয়েছেন ইউপি সদস্য আজিজুল ইসলাম লাভলু। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে অপুর শরীরে প্রচণ্ড জ্বর দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। শুরুতে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনায় স্থানান্তর করা হয়। সেখানকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। উল্লেখ্য, পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপে এটিই প্রথম মৃত্যুর ঘটনা নয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডল। একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় ডেঙ্গু আতঙ্ক আরও ঘনীভূত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে নায়েব ফয়েজ ও পিয়ন আহম্মদের ঘুষের ‘হাটে’ জিম্মি দুই ইউনিয়ন:রুখবে কে?

সাতক্ষীরা এলজিইডিতে যোগ দিয়েই বেপরোয়া প্রকৌশলী মনিরুজ্জামান ৭০ লাখ টাকার লেনদেন ও ওটিএম সিন্ডিকেটের নেপথ্যে কমিশন বাণিজ্য

সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

খুলনা ফুলতলায় ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির  মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স  সহকারী অপুর মৃত্যুঃ

আশাশুনিতে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের বৃহৎ সমাবেশ ও মিছিল

তালায় মানবতা ফাউন্ডেশনের কমিটি গঠন। শামীম খান সভাপতি এবং এস এম মোতাহিরুল হক শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

ফরিদপুরের ডেমরায় অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন: ‘নীরবতা নয়, প্রতিবাদ চাই’

১০

কেশবপুরে বাল্যবিবাহের চেষ্টা, মেয়ের বাবার এক মাসের কারাদণ্ড

১১

সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলার আদম ব্যবসায়ী হারুনার রশিদের খপ্পরে পড়ে নিঃশ্ব কয়েকটি পরিবার

১২

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায়, এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

১৩

ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

১৪

পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার

১৫

শ্যামনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক স্বামী

১৬

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত 

১৭

পাটকেলঘাটায় চেয়ারম্যানের প্রচেষ্টায় চোর  আটক, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

১৮

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী

১৯

ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

২০