dailysatkhiradigantadsdtv
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম গ্রেপ্তার, ভিকটিম জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য কোর্টে

এস এম হাফিজুর রহমান হাফিজ, ঝিকরগাছা

 

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জ্বলপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম হোসেন (২০)-কে গ্রেপ্তার করেছে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার অষ্টম শ্রেণীর ছাত্রী রিমা খাতুনকে (১৪)।

আজ ২০ সেপ্টেম্বর (রবিবার) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পুলিশ আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ই সেপ্টেম্বর সকালে বাঁকড়া প্রাইভেট স্ট্যান্ড এলাকা থেকে বাঁকড়া জে. কে. মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রিমা খাতুনকে ফুসলিয়ে ঢাকায় নিয়ে যায় একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইব্রাহিম হোসেন। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। যার প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭ ধারায় একটি অপহরণ মামলা রজু করা হয় (মামলা নম্বর: ১৮, তারিখ: ১৮/০৯/২০২৬)।

মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গভীর রাতে অভিযান চালিয়ে আসামির বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি ইব্রাহিমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, উদ্ধার হওয়া ভিকটিম স্কুলছাত্রী রিমা খাতুনের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ ও শারীরিক (ডাক্তারি) পরীক্ষার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

পাইকগাছার কালিনগরে টেকসই বেড়িবাঁধে বিশাল  ফাটল, প্লাবনের শঙ্কায় ১৫ হাজার মানুষ

ডুমুরিয়ায় কৃষককে  কুপিয়ে জখম

শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের জামিন

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম গ্রেপ্তার, ভিকটিম জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য কোর্টে

আশাশুনির প্রতাপনগরে অগ্নিকান্ডে দোকান ভস্মীভূত।। ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

খুলনা জেলা যুবদলের ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা : সভাপতি জনি, সাধারণ সম্পাদক তুহিন, সিনিয়র সহ-সভাপতি জাবির আলী

আওয়ামী লীগ নেতা থেকে জামাত নেতা মহিউল হাসানের কান্ড  সাতক্ষীরার তলার শিরাশুনিতে অসুস্থ মোসলেমউদ্দীনের ক্রয়কৃত জমির ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ 

১০

অবৈধ লকডাউনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে নায়েব ফয়েজ ও পিয়ন আহম্মদের ঘুষের ‘হাটে’ জিম্মি দুই ইউনিয়ন:রুখবে কে?

১২

সাতক্ষীরা এলজিইডিতে যোগ দিয়েই বেপরোয়া প্রকৌশলী মনিরুজ্জামান ৭০ লাখ টাকার লেনদেন ও ওটিএম সিন্ডিকেটের নেপথ্যে কমিশন বাণিজ্য

১৩

সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

১৪

খুলনা ফুলতলায় ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির  মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স  সহকারী অপুর মৃত্যুঃ

১৬

আশাশুনিতে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

১৭

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের বৃহৎ সমাবেশ ও মিছিল

১৮

তালায় মানবতা ফাউন্ডেশনের কমিটি গঠন। শামীম খান সভাপতি এবং এস এম মোতাহিরুল হক শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত

১৯

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

২০