dailysatkhiradigantadsdtv
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

সাহারা সুলতানা বিশেষ প্রতিনিধিঃ

 

খুলনার কয়রায় অর্থাভাবে চিকিৎসাহীনতায় প্রহর গুনতে থাকা বামিয়া শ্রীফলতলার হারুন সানার স্ত্রী দুলিপা পারভীন ও শিশু সন্তান হোসাইনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নজরে আসে। তিনি খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী কে নির্দেশনা দেন চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহন করতে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন।

 

খুলনা জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, “বিষয়টি নিয়ে শনিবার রাতে আমাকে ফোনে জানানো হয়। তাৎক্ষণিক আমি প্রতিনিধি পাঠিয়ে তাদের তথ্য সংগ্রহ করি, সকাল হতেই মা ও শিশুকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জায়গীর মহল হাসপাতালে ভর্তি করা হয়। জেডআরএফের সদস্য ডা. এম আর হাসান ও কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা: রেজাউল করিম রাজিব তত্বাবধনে চিকিৎসা কার্যক্রাম ২০ সেপ্টেম্বর দুপুর থেকে শুরু হয়। মা ও শিশুটির দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড গঠনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

 

হারুন সানা জানান, তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলার বামিয়া শ্রীফলতলায়। অভাব-অনটনের সংসারে চরম আর্থিক সংকটে পড়ায় স্ত্রী দুলিপা পারভীন ও শিশু সন্তান হোসাইনের চাহিদা অনুযায়ী পুষ্টিকর খাবার খাওয়াতে পারি নাই। তাই চরম পুষ্টিহীনতায় দিনদিন পার করছে। দীর্ঘদিনের শারীরিক জটিলতার পাশাপাশি অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আজ তাদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন।

 

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা: রেজাউল করিম রাজিব জানান, মহিলা রোগী কিছুটা পুষ্টিহীনতায় দুর্বল আর যৌনাঙ্গের বাইরে একটা ফোঁড়া হয়েছিল। ফোঁড়াটা এখন শুকিয়ে গেছে আর উনার শারীরিক পুষ্টির জন্য মাল্টিভিটামিন স্যালাইন সহ অন্যান্য ঔষধ দিয়েছি যার সবকিছুই আমাদের আছে। আর বাচ্চার ১২ দিন আগে চিকেন পক্স হয়ে গায়ে মুখে এমন সাদা স্পট হয়ে গেছে যেটা একটা সময় পর ঠিক হয়ে যাবে। তার জন্য হাসপাতাল থেকেই ঋ-৭৫ নামক বিশেষ পুষ্টির দুধ দেয়া হয়েছে। এখন পর্যন্ত মা ও শিশু দুজনেই স্বাভাবিক আছে।

 

 

জেডআরএফ সদস্য ডা. এম আর হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পরই ডা. জুবাইদা রহমান মা ও শিশুটির চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ নেন। সেই অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জান্নাতুলের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে।

 

অসহায় পরিবারের আকুতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জান্নাতুলের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন চিকিৎসার মাধ্যমে দুলিপা পারভীন ও শিশু সন্তান হোসাইনের দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবে—এটাই তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

পাইকগাছার কালিনগরে টেকসই বেড়িবাঁধে বিশাল  ফাটল, প্লাবনের শঙ্কায় ১৫ হাজার মানুষ

ডুমুরিয়ায় কৃষককে  কুপিয়ে জখম

শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের জামিন

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম গ্রেপ্তার, ভিকটিম জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য কোর্টে

আশাশুনির প্রতাপনগরে অগ্নিকান্ডে দোকান ভস্মীভূত।। ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

খুলনা জেলা যুবদলের ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা : সভাপতি জনি, সাধারণ সম্পাদক তুহিন, সিনিয়র সহ-সভাপতি জাবির আলী

১০

আওয়ামী লীগ নেতা থেকে জামাত নেতা মহিউল হাসানের কান্ড  সাতক্ষীরার তলার শিরাশুনিতে অসুস্থ মোসলেমউদ্দীনের ক্রয়কৃত জমির ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ 

১১

অবৈধ লকডাউনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে নায়েব ফয়েজ ও পিয়ন আহম্মদের ঘুষের ‘হাটে’ জিম্মি দুই ইউনিয়ন:রুখবে কে?

১৩

সাতক্ষীরা এলজিইডিতে যোগ দিয়েই বেপরোয়া প্রকৌশলী মনিরুজ্জামান ৭০ লাখ টাকার লেনদেন ও ওটিএম সিন্ডিকেটের নেপথ্যে কমিশন বাণিজ্য

১৪

সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

১৫

খুলনা ফুলতলায় ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির  মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স  সহকারী অপুর মৃত্যুঃ

১৭

আশাশুনিতে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

১৮

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের বৃহৎ সমাবেশ ও মিছিল

১৯

তালায় মানবতা ফাউন্ডেশনের কমিটি গঠন। শামীম খান সভাপতি এবং এস এম মোতাহিরুল হক শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত

২০