dailysatkhiradigantadsdtv
২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতা থেকে জামাত নেতা মহিউল হাসানের কান্ড  সাতক্ষীরার তলার শিরাশুনিতে অসুস্থ মোসলেমউদ্দীনের ক্রয়কৃত জমির ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনিতে অসুস্থ, অসহায় মোসলেমউদ্দীনের ক্রয়কৃত রেকর্ডীয় জমিতে লাগানো ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত. নেছার আলী শেখের পুত্র এক সময়কার আওয়ামী লীগ নেতা বর্তমানে জামাতের নেতা পরিচয়দানকারী,ভূমিদস্যু মহিউল হাসানের বিরুদ্ধে।

ভুক্তভোগী মোসলেম উদ্দিন শেখ জানান, শিরাশুনি গ্রামের মৃত. তয়েব আলী শেখের স্ত্রী মৃত. আইফুল ওরফে আয়েশা বেগমের নিকট থেকে শিরাশুনি মৌজার,জে এল নং- ১০৩,ডিপি খতিয়ান- ২০৬,সাবেক দাগ- ৪৬১,হাল দাগ -৬৭৮,জমির পরিমান- ৫৭ শতক ৩০/৬/১৯৯৮ সালে কোবলামূলে আমি ক্রয় করি।পরবর্তীতে উক্ত জমি বিআরএস জরিপে আমার নামে রেকর্ড করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি।

সম্প্রতি উক্ত জমির উপর কু-নজর পড়ে এক সময়কার আওয়ামী লীগ নেতা বর্তমানে জামায়াত নেতা পরিচয় দানকারী মহিউল হাসানের।তারপর থেকে শুরু হয় আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা করে হয়রানির।

আমার বিরুদ্ধে তার দেওয়া মিথ্যা মামলায় গত ১৬ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে গেলে সেই সুযোগে মহিউল হাসানের নেতৃত্বে মুক্তার আলী শেখ,কবির হোসেন,জাহাঙ্গীর হোসেন, আশরাফুল শেখ,সাঈদ শেখ,জাহিদ শেখ,আনিসুর সেখ,আহাদ শেখ,এরশাদ শেখ,আনিসুর শেখসহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমার লাগানো ফসল পুড়িয়ে নষ্ট করে দিয়ে জমিটি জবরদখলে নেওয়ার চেষ্টা করে।এবং বলে এই জমিতে গেলে আমাকে পিটিয়ে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ ঘটনায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরো বলেন,আমি যে মালিকের নিকট থেকে জমি ক্রয় করেছি মহিউল হাসান না কি ওই মালিকের নিকট থেকে জমি ক্রয় করেছে। জানামতে আমার দলিল আগে করা, তার দলিল পরে।তাহলে ওই মালিকের যে জমি ছিল তা আগেই বিক্রয় করা হয়ে গেছে, পরবর্তী দলিলে সে কিভাবে জমি পায়? আমি এই ভূমিদস্যু মহিউল হাসানের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে অভিযুক্ত মহিউল হাসানের নিকট জানতে চাইলে তিনি বলেন,ওই জমিতে আমি আদালত থেকে স্ট্রে অর্ডার নিয়েছি। তিনি দাম্ভিকতার সাথে বলেন বড় বড় নেতারা আমার সাথে রয়েছে। আমি যেটা করেছি ঠিক করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

পাইকগাছার কালিনগরে টেকসই বেড়িবাঁধে বিশাল  ফাটল, প্লাবনের শঙ্কায় ১৫ হাজার মানুষ

ডুমুরিয়ায় কৃষককে  কুপিয়ে জখম

শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামের জামিন

ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম গ্রেপ্তার, ভিকটিম জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য কোর্টে

আশাশুনির প্রতাপনগরে অগ্নিকান্ডে দোকান ভস্মীভূত।। ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

খুলনা জেলা যুবদলের ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা : সভাপতি জনি, সাধারণ সম্পাদক তুহিন, সিনিয়র সহ-সভাপতি জাবির আলী

১০

আওয়ামী লীগ নেতা থেকে জামাত নেতা মহিউল হাসানের কান্ড  সাতক্ষীরার তলার শিরাশুনিতে অসুস্থ মোসলেমউদ্দীনের ক্রয়কৃত জমির ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ 

১১

অবৈধ লকডাউনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে নায়েব ফয়েজ ও পিয়ন আহম্মদের ঘুষের ‘হাটে’ জিম্মি দুই ইউনিয়ন:রুখবে কে?

১৩

সাতক্ষীরা এলজিইডিতে যোগ দিয়েই বেপরোয়া প্রকৌশলী মনিরুজ্জামান ৭০ লাখ টাকার লেনদেন ও ওটিএম সিন্ডিকেটের নেপথ্যে কমিশন বাণিজ্য

১৪

সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

১৫

খুলনা ফুলতলায় ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির  মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স  সহকারী অপুর মৃত্যুঃ

১৭

আশাশুনিতে ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

১৮

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের বৃহৎ সমাবেশ ও মিছিল

১৯

তালায় মানবতা ফাউন্ডেশনের কমিটি গঠন। শামীম খান সভাপতি এবং এস এম মোতাহিরুল হক শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত

২০