মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসক জনাব হাবিবুল ইসলাম হাবিব।
দিবসটি উদযাপন উপলক্ষে কলারোয়ায় বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশ পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে কলারোয়া উপজেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন