সাহারা সুলতানা, বিশেষ প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সাহারা সুলতানা, বিশেষ প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন জিয়া হল চত্বরে জমায়েত ও সমাবেশ শেষে শুরু হওয়া র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো নগরীজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আমির এজাজ খান এমপি, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।

এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বর থেকে বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুনসহ বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ ভ্যান উল্টে নিহত ১ জন

কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান  নির্মাণের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ 

শ্যামনগরে পানিবন্দি পাঁচ শতাধিক পরিবার সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার কবরস্থানও পানির নিচে

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা

শ্যামনগরে থানার সামনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে জেলা পরিষদের জমি উদ্ধার

কেশবপুরে প্লাস্টিকের চাপে কমছে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের চাহিদা, টিকে থাকার লড়াইয়ে কুমাররা

শ্যামনগরে লাইসেন্স ও ছাড়পত্রহীন হাসপাতালের রমরমা বাণিজ্য স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

রাণীশংকৈলে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে উপজেলা সেরা নিয়ানপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

১০

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তারুল ইসলামের ফুটবল মার্কায় ভোট প্রার্থনা  

১১

খুলনাকে শীতল রাখতে জলাধার সংরক্ষণ ও বৃক্ষরোপণের তাগিদ কেসিসি প্রশাসকের

১২

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল 

১৩

কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

১৪

যশোরের অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে নৌকাডুবি শ্রী শ্রী রুক্মিণী-কান্তজীউ বিগ্রহ নেওয়ার পথে নিখোঁজ ১

১৬

সাতক্ষীরায় কৃষকের খোয়াড় থেকে বিশাল অজগর উদ্ধার, ৬ হাঁস-মুরগি ভক্ষণ

১৭

চেক জালিয়াতির মামলায় শাহিন সরকার কারাগারে

১৮

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়ক যেন মৃত্যুফাঁদ

২০