dailysatkhiradigantadsdtv
৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

আশাশুনিতে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হ্যান্ডবল,কাবাডি,দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

হ্যান্ডবলে ছাত্র গ্রুপে চ্যাম্পিয়ন হয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ হয় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা। ছাত্রী গ্রুপে চ্যাম্পিয়ন হয় বুধহাটা-বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল এবং রানারআপ আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

কাবাডি ছাত্র গ্রুপে চ্যাম্পিয়ন হয় আগরদাড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রী গ্রুপে চ্যাম্পিয়ন হয় বুধহাটা-বাহাদুরপুর ভূবন মোহন মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ ত্রয়োদশ পল্লী।

দাবায় বালক মধ্যম গ্রুপে চ্যাম্পিয়ন হয় মহিষাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের আহসান হাবিব এবং বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয় বুধহাটা-বাহাদুরপুর ভূবন মোহন হাইস্কুলের নিয়াজ হোসেন। বালিকা মধ্যম গ্রুপে চ্যাম্পিয়ন হয় দিপালী রায় শ্রেয়া এবং বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আফরোজা খানম। সাঁতারের বিভিন্ন ইভেন্টেও শিক্ষার্থীরা কৃতিত্ব দেখায়। বড় গ্রুপের বালকদের ১০০ মিটার মুক্ত সাঁতারে লিওনার্দো মন্ডল,১০০ মিটার চিৎ সাঁতারে ফিরোজ হোসেন,১০০ মিটার সাঁতারে ইলিয়াছ হোসেন,১০০ মিটার প্রজাপতি সাঁতারে ইমরান হোসেন এবং ২০০ মিটার মুক্ত সাঁতারে ইমরান হোসেন চ্যাম্পিয়ন হয়। ১০০ মিটার রিলে সাঁতারে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইসরান হোসেনের দল চ্যাম্পিয়ন হয়। বালিকা বড় গ্রুপে ১০০ মিটার মুক্ত সাঁতারে সুমাইয়া ইতি,১০০ মিটার চিৎ সাঁতারে ইতি খাতুন,১০০ মিটার প্রজাপতি সাঁতারে সুমাইয়া খাতুন ইতি এবং ২০০ মিটার মুক্ত সাঁতারে শামিমা সুলতানা চ্যাম্পিয়ন হয়। মধ্যম গ্রুপের বালকদের ১০০ মিটার মুক্ত সাঁতারে রাকিবুল হাসান,৫০ মিটার চিৎ সাঁতারে সাহাদ হোসেন সিজন,৫০ মিটার বুক সাঁতারে আবু বক্কর ছিদ্দীক এবং ৫০ মিটার প্রজাপতি সাঁতারে নিহান নেওয়াজ চ্যাম্পিয়ন হয়। ৪×৫০ মিটার রিলেতেও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দল সাফল্য অর্জন করে। বালিকা মধ্যম গ্রুপে ১০০ মিটার মুক্ত সাঁতারে হালিমা খাতুন,৫০ মিটার চিৎ সাঁতারে জেসমিন সুলতানা,৫০ মিটার বুক সাঁতারে মেহজাবিন এবং ৫০ মিটার প্রজাপতি সাঁতারে জেসমিন সুলতানা চ্যাম্পিয়ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। এ সময় একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান,আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম,কৃষক দল কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম মিনুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ ভ্যান উল্টে নিহত ১ জন

কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান  নির্মাণের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ 

শ্যামনগরে পানিবন্দি পাঁচ শতাধিক পরিবার সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার কবরস্থানও পানির নিচে

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা

শ্যামনগরে থানার সামনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে জেলা পরিষদের জমি উদ্ধার

কেশবপুরে প্লাস্টিকের চাপে কমছে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের চাহিদা, টিকে থাকার লড়াইয়ে কুমাররা

শ্যামনগরে লাইসেন্স ও ছাড়পত্রহীন হাসপাতালের রমরমা বাণিজ্য স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

রাণীশংকৈলে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে উপজেলা সেরা নিয়ানপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

১০

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তারুল ইসলামের ফুটবল মার্কায় ভোট প্রার্থনা  

১১

খুলনাকে শীতল রাখতে জলাধার সংরক্ষণ ও বৃক্ষরোপণের তাগিদ কেসিসি প্রশাসকের

১২

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল 

১৩

কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

১৪

যশোরের অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে নৌকাডুবি শ্রী শ্রী রুক্মিণী-কান্তজীউ বিগ্রহ নেওয়ার পথে নিখোঁজ ১

১৬

সাতক্ষীরায় কৃষকের খোয়াড় থেকে বিশাল অজগর উদ্ধার, ৬ হাঁস-মুরগি ভক্ষণ

১৭

চেক জালিয়াতির মামলায় শাহিন সরকার কারাগারে

১৮

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়ক যেন মৃত্যুফাঁদ

২০