dailysatkhiradigantadsdtv
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালকিনিতে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা

নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার

 

মাদারীপুরের কালকিনি উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও জনবান্ধব করতে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ: মান্নান মাতুব্বর, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আওলাদ হোসেন,ইউপি নারী ও পুরুষ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, পুরোহিত এবং গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা মতবিনিময় সভার অংশ নেন।

 

আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও প্রচার-প্রচারণা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

সভাপতির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান নজরুল বেপারী বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে অনধিক তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। গ্রাম আদালত পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি আবেদনকারী ও প্রতিবাদী পক্ষের একজন করে ইউপি সদস্য এবং স্থানীয় দুজন গণ্যমান্য ব্যক্তির প্রতিনিধি আদালতের সদস্য হিসেবে থাকেন।

 

তিনি বলেন, গ্রাম আদালতে ফৌজদারি মামলার ফি ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০ টাকা। ছোটখাটো বিরোধের ক্ষেত্রে থানা বা আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

 

চেয়ারম্যান আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই এ সেবা সম্পর্কে জানতে পারেন এবং এর সুফল গ্রহণ করতে পারেন।

 

সভায় ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।

 

তিনি বলেন, ভরণপোষণসহ বিভিন্ন ছোটখাটো বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প খরচে ও স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। তাই সাধারণ মানুষকে গ্রাম আদালতের বিষয়ে ধারণা দিতে হবে।

 

গ্রাম আদালতকে আরও কার্যকর করতে গ্রাম পুলিশদের প্রতিটি ওয়ার্ডের হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

 

সভা শেষে আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সভার সভাপতি মোঃ নজরুল বেপারী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রাম আদালতকে সক্রিয় ও কার্যকর করতে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক স্বামী

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত 

পাটকেলঘাটায় চেয়ারম্যানের প্রচেষ্টায় চোর  আটক, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী

ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন

রাণীশংকৈলে ছাগল-মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

১০

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি আফজাল করিমের জানাজা অনুষ্ঠিত উপস্থিতি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য সাতক্ষীরা ১ তালা-কলারোয়া

১১

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না

১২

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

১৩

ঈশ্বরদীতে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

১৪

শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ভূল্লীতে জমি দখল ও ধান-গাছ কাটার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

১৭

মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ পড়ে মৃত্যু, শ্যামনগরে ৪০ বছরের যুবকের প্রাণ গেল

১৮

শ্যামনগরে এসএমসি সভাপতি নির্বাচিত সাংবাদিক মোস্তফা কামাল

১৯

শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত

২০