dailysatkhiradigantadsdtv
২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

চলতি ভাদ্র মাসে কুকুরের প্রজনন মৌসুম চলায় গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন উপজেলাজুড়ে পাগলা বা ক্ষ্যাপা কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ছোট শিশু ও স্কুলগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। প্রতিদিন কুকুরের কামড়ে আহত হয়ে বহু মানুষ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

 

উপজেলার কালিয়াকৈর পৌরসভা এবং ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা মোড়ে,মাইওয়ান মোড়ে, ফুলবাড়িয়া, মৌচাক, সফিপুর, বোয়ালী, শ্রীফলতলী, সূত্রাপুর, চাপাইর ও ঢালজোড়াসহ ৯টি ইউনিয়নে বর্তমানে কুকুর আতঙ্ক চরমে পৌঁছেছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার সাদিয়া তাসনিম মুনমুন জানান, প্রজনন মৌসুমে কুকুরের আক্রমণাত্মক আচরণ বাড়ে। জলাতঙ্কের ঝুঁকি এড়াতে কুকুরের কামড় বা আঁচড় লাগার সঙ্গে সঙ্গে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও সরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নেওয়া জরুরি।

 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, পাগলা কুকুরের উপদ্রবের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত ভ্যাকসিনেশন ও প্রতিরোধমূলক ক্যাম্পেইনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিভাবকদের শিশুদের একা বাইরে না ছাড়ার অনুরোধ জানান।

 

উপজেলার লাখো মানুষ এই ভয়াবহ উপদ্রব থেকে রক্ষায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দ্রুত সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনাকে শীতল রাখতে জলাধার সংরক্ষণ ও বৃক্ষরোপণের তাগিদ কেসিসি প্রশাসকের

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল 

কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

যশোরের অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে নৌকাডুবি শ্রী শ্রী রুক্মিণী-কান্তজীউ বিগ্রহ নেওয়ার পথে নিখোঁজ ১

সাতক্ষীরায় কৃষকের খোয়াড় থেকে বিশাল অজগর উদ্ধার, ৬ হাঁস-মুরগি ভক্ষণ

চেক জালিয়াতির মামলায় শাহিন সরকার কারাগারে

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কেশবপুর-পাঁজিয়া সড়ক যেন মৃত্যুফাঁদ

রাণীশংকৈলে নাট্যচর্চায় অনন্য ভূমিকা রেখে চলেছে শিবদিঘী নাট্য ও সংগীত একাডেমী

১০

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি আসাদুজ্জামান মুরাদের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য মিছিল

১১

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১২

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে তালায় হাবিবের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন, তীব্র ক্ষোভ

১৬

কালিগঞ্জে ইজিবাইক চুরি, জিপিএস ট্র্যাকিংয়ে আশাশুনি থেকে একজন আটক

১৭

শ্যামনগরে রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের খাদ্যসামগ্রী বিতরণ

১৮

কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা’র অভিযোগ

১৯

তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন

২০