dailysatkhiradigantadsdtv
৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে মানবসেবীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়

কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে ঐতিহাসিক ভরত রাজার দেউল ‘ভরত-ভায়না’ এলাকায় মানবসেবা ও সামাজিক সংস্থার স্বেচ্ছাসেবীদের নিয়ে এক আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এ মিলনমেলায় সংস্থার প্রায় ৩৫ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এ সময় স্বেচ্ছাসেবীরা পারস্পরিক মতবিনিময়, পরিচিতি ও আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবসেবা ও সামাজিক সংস্থার পরিচালক মো. জুবায়ের হাসান রাকিব, সিনিয়র সহ-পরিচালক তুহিন রেজা, সহ-পরিচালক (পরিকল্পনা) তৌহিদুজ্জামান, সহ-পরিচালক (অর্থ ও সাংবাদিক) ছাদেক হোসেন, সহ-পরিচালক (অনলাইন) জিএম রায়হান হোসেন, সাংগঠনিক সম্পাদকসহ সংস্থার অন্যান্য দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা।

এ সময় সংস্থার পরিচালক মো. জুবায়ের হাসান রাকিব বলেন, “ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।”

মানবসেবায় নানা কার্যক্রম

“আমরা মানুষের সেবা করি, আল্লাহর সন্তুষ্টির জন্য”— এই স্লোগানকে সামনে রেখে মানবসেবা ও সামাজিক সংস্থা বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংস্থার কার্যক্রমের মধ্যে রয়েছে কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ, অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, মসজিদে আরবি শিক্ষা কার্যক্রম চালু, অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদান, বন্যায় পানিবন্দি মানুষের সহযোগিতা এবং অসহায় মানুষের মাঝে শীত সামগ্রী বিতরণ।

এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। ভবিষ্যতে মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন সংস্থার দায়িত্বশীলরা।

পুনর্মিলনীতে স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় হয়। পাশাপাশি মানবসেবার কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবুরা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে অভিযোগ, ‘আওয়ামী লীগ ও অস্ত্র ব্যবসায়ীদের স্থান দেওয়া হয়েছে

পাইকগাছায় সন্ত্রাস, ভাঙচুর ও মিথ্যা মামলার  প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

পাটকেলঘাটাবাসীর অভিশাপ হয়ে  দাঁড়িয়েছে বলফিল্ডের সড়ক

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুরে মানববন্ধন

তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ 

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বেতাগীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমপি’র ক্রীড়া সামগ্রী বিতরণ

কেশবপুরে মানবসেবীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়

যশোর জেলা বিএনপির আয়োজনে দলের  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

১০

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১১

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

১২

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ থানায় সাধারণ ডায়েরি

১৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ

১৪

ফরিদপুরে সরকারি স্কুলের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ

১৫

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৬

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

১৭

বেতাগীতে গৃহবধূর আত্মহত্যা, স্বামীর পরকীয়ার অভিযোগ পরিবারের

১৮

কয়রায় নতুন ওসির যোগদানে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান, ১৫১ পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

১৯

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, সভাপতি পদে হাফিজুল ও সাধারণ সম্পাদক পদে কামাল বিজয়ী

২০