স্টাফ রিপোর্টার, খুলনা:
খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে। এ ঘটনায় তথ্য সুরক্ষা ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডায়েরি নম্বর—২৯৫, তারিখ: ৪ অক্টোবর ২০২৬।
জিডির বিবরণ ও এজাহার সূত্রে জানা গেছে, খুলনা সদরের ২৪ নম্বর ওয়ার্ডের বানিয়াখামার বাগমারা এলাকার বাসিন্দা মোঃ সোহরাফ শেখ ও জেসমিন বেগমের পুত্র রাকিব হাসান (২১) গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১২:০৫ থেকে ১২:১১ ঘটিকার মধ্যে বাগমারা মেইন রোড ও বানিয়াখামার বাজার সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন। পথিমধ্যে অসাবধানতাবশত তার সাথে থাকা কারিগরি শিক্ষা বোর্ডের মূল রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে যায়। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে ও নিকটস্থ এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করেও কার্ডটি উদ্ধার করা সম্ভব হয়নি।
হারিয়ে যাওয়া নথি ও শিক্ষার্থীর পরিচয়
পরীক্ষা সংক্রান্ত মূল রেজিস্ট্রেশন কার্ড (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড)
শিক্ষার্থীর নাম রাকিব হাসান
প্রতিষ্ঠানের নাম খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
রেজিস্ট্রেশন নম্বর: ১৫০২২৬৪৪৩০ রোল নম্বর: ৭৩৭৮১৩ শিক্ষাবর্ষ: ২০২২-২৩ জন্ম তারিখ: ১২ জানুয়ারি ২০০৫
ঘটনার পর কোনো দুষ্কৃতকারী যেন উক্ত নথির অপব্যবহার করতে না পারে এবং পরবর্তী প্রশাসনিক ও শিক্ষাগত দাপ্তরিক কাজের সুবিধার্থে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরিটি অন্তর্ভুক্ত করা হয়েছে। থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি উকরে রেজিস্ট্রেশন কার্ডটির সন্ধান পেয়ে থাকলে থানায় অথবা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানা,রাকিব হাসান,মোবাইল: ০১৯৮৪-৭০৪৩২১
বর্তমান ঠিকানা: বাগমারা মেইন রোড, বানিয়াখামার, খুলনা সদর, খুলনা।
মন্তব্য করুন