dailysatkhiradigantadsdtv
৬ অক্টোবর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কিশোর গ্যাংয়ের বিচার ও ফাঁসির দাবি

নিজস্ব প্রতিনিধি

“আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”—এমনই ক্ষোভ আর শোকের স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনের সড়ক। সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে শোকাহত পরিবার ও কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

 

মঙ্গলবার (৬ই অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২ই অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা পশু হাসপাতালের সামনের একটি চায়ের দোকানে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী জাকারিয়া খান তা দেখে ঝগড়া থামাতে ও মারামারি প্রতিহত করতে এগিয়ে যান। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাকারিয়া।

 

বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় ও সেল্টারে সাতক্ষীরায় এই কিশোর গ্যাং গড়ে উঠেছে এবং তারা নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছে। অবিলম্বে জাকারিয়া হত্যার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ সকল আসামিকে গ্রেফতার ও ফাঁসির রায় নিশ্চিত করার দাবি জানান বক্তারা। একইসাথে সাতক্ষীরা থেকে সকল কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়।

 

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ শিক্ষার্থী ও স্বজনেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কিশোর গ্যাংয়ের বিচার ও ফাঁসির দাবি

১

খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে জিডি

২

খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীর পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে জিডি

৩

গোদাগাড়ীতে অদম্য ফুটবল একাডেমির নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৪

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড বসতঘর, ছাগল ও অটোরিকশা পুড়ে ছাই

৫

তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬

ডুমুরিয়া উপজেলা যুবদলের  ভারপ্রাপ্ত আহ্বায়ক নিলয়

৭

দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত

৮

তালায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

৯

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা

১০

পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি

১১

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ

১২

অভিভাবকহীন শ্যামনগর হাসপাতাল: টেন্ডার সিন্ডিকেটের কাছে জিম্মি পথ্য, প্লেটে মিলছে শুধু আলু-ভাত

১৩

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩

১৪

কলারোয়া উপজেলার ১১ নম্বর দিয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে ইয়াং জেনারেশনকে নিয়ে ১১ বিশিষ্ট কমিটি গঠন করেন

১৫

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার প্রচারে শিক্ষক ও ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

১৬

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

তালায় হিন্দু ধর্ম থেকে খৃষ্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ,ক্ষোভে ফুসছে গ্রামবাসী

১৮

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৯

ডুমুরিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ  মাদক কারবারি আটক

২০