মোঃ শেখ ফরিদ জেলা প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি, রাজশাহী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি রাজশাহীর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন দল জানতে পারে, কবুতরপাড়া গ্রামের একটি মাটির রাস্তার পূর্ব পাশে সরকারি খাস জমিতে প্লাস্টিকের বাজারের ব্যাগে মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
পরে সেখানে অভিযান চালিয়ে টর্চ ও সার্চলাইটের আলোতে দুটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। একটি ব্যাগে সাদা-ধূসর রঙের হেরোইনসদৃশ পাউডার পাওয়া যায়, যার ওজন ৫২৮ গ্রাম। অপর ব্যাগে ছয়টি সাদা পলিপ্যাকে থাকা হেরোইনের ওজন ৬৪৫ গ্রাম।
সব মিলিয়ে উদ্ধার করা হেরোইনের পরিমাণ ১ কেজি ১৭৩ গ্রাম। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
এসআরবি জানায়, দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানানো হয়নি তবে এ ঘটনায় গ্রেফতার করার জন্যে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন