dailysatkhiradigantadsdtv
৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুরে মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিকের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার দাবিতে যশোরের কেশবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামানকে ক্ষতিগ্রস্ত ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রুস্তম আলীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কেশবপুরের ত্রিমোহিনী মোড় চত্বরে কেশবপুর নিউজ ক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। কোনো সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার বা ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের হুমকি, অপপ্রচার কিংবা ব্যক্তিগত আক্রমণ মেনে নেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে একজন সাংবাদিকের সম্মানহানি করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। একজন সাংবাদিককে হেয় করার অর্থ স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করা।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে সাংবাদিকদের সম্মানহানি করার প্রবণতা বন্ধ করতে হলে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি অভিযুক্ত রুস্তম আলীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন, আশরাফুজ্জামান তিনি শুধু একজন সাংবাদিক নন তিনি কেশবপুরে একাধিক  সামাজিক সংগঠনের নেতৃত্ব দেন। এই জাতীয় সামাজিক ব্যক্তিত্বদের  নিয়ে হেয়ো প্রতিপন্ন ও যড়যন্ত্র করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে।সাংবাদিকরা জনগণের কথা তুলে ধরেন এবং সমাজের নানা অসঙ্গতি প্রকাশ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের যদি সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান, হুমকি কিংবা কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হয়, তাহলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়। তিনি বলেন, সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে কেশবপুরের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

 

কেশবপুর নিউজ ক্লাবের  যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার মোদক মানিক বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কাউকে ব্যক্তিগতভাবে অপমান বা সামাজিকভাবে হেয় করার অধিকার কারও নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে সাংবাদিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক।

নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী বলেন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন  কেশবপুর নিউজ ক্লাবের  সহ-সভাপতি মোঃ খায়রুল আনাম, মনোতোষ দাস, গোলাম ফারুক বাবু, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, কার্যনির্বাহী সদস্য  মোঃ ইউছুফ আলী, মোঃ আজহারুল ইসলাম,  মোঃ আব্দুল জলিল, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সাদেক হোসেন,   মোঃ নূরুল ইসলাম,আব্দুল হালিম, এবং ফটো সাংবাদিক শাওন।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের ঘটনায় যশোর জেলা পুলিশ সুপার এবং কেশবপুর উপজেলা প্রশাসনের কাছে রুস্তম আলীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবুরা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে অভিযোগ, ‘আওয়ামী লীগ ও অস্ত্র ব্যবসায়ীদের স্থান দেওয়া হয়েছে

পাইকগাছায় সন্ত্রাস, ভাঙচুর ও মিথ্যা মামলার  প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

পাটকেলঘাটাবাসীর অভিশাপ হয়ে  দাঁড়িয়েছে বলফিল্ডের সড়ক

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুরে মানববন্ধন

তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ 

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বেতাগীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমপি’র ক্রীড়া সামগ্রী বিতরণ

কেশবপুরে মানবসেবীদের মিলনমেলা, ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়

যশোর জেলা বিএনপির আয়োজনে দলের  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

১০

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১১

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

১২

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ থানায় সাধারণ ডায়েরি

১৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ

১৪

ফরিদপুরে সরকারি স্কুলের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ

১৫

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৬

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

১৭

বেতাগীতে গৃহবধূর আত্মহত্যা, স্বামীর পরকীয়ার অভিযোগ পরিবারের

১৮

কয়রায় নতুন ওসির যোগদানে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান, ১৫১ পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

১৯

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, সভাপতি পদে হাফিজুল ও সাধারণ সম্পাদক পদে কামাল বিজয়ী

২০