dailysatkhiradigantadsdtv
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি আফজাল করিমের জানাজা অনুষ্ঠিত উপস্থিতি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য সাতক্ষীরা ১ তালা-কলারোয়া

মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

 

 

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতি মরহুম আফজাল করিম (৭৬)-এর জানাজায় হাজারো মুসল্লির অংশগ্রহণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আসর নামাজের পর কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের বামনখালী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা আলাউদ্দিন করিম বাবলু। জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “তিনি আমার আপন বড় ভগ্নিপতি ছিলেন। অত্যন্ত সৎ, বিনয়ী ও ভালো মনের একজন মানুষ ছিলেন। আমার বোন অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত রাতে আমি ঢাকায় গিয়ে তাদের সঙ্গে দেখা করি। আজ ভোরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাই।”জানাজায় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরায় ১ আসনের এমপি ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইসউদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন সহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে আফজাল করিম স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক স্বামী

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত 

পাটকেলঘাটায় চেয়ারম্যানের প্রচেষ্টায় চোর  আটক, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী

ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন

রাণীশংকৈলে ছাগল-মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

১০

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি আফজাল করিমের জানাজা অনুষ্ঠিত উপস্থিতি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য সাতক্ষীরা ১ তালা-কলারোয়া

১১

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না

১২

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

১৩

ঈশ্বরদীতে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

১৪

শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ভূল্লীতে জমি দখল ও ধান-গাছ কাটার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

১৭

মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ পড়ে মৃত্যু, শ্যামনগরে ৪০ বছরের যুবকের প্রাণ গেল

১৮

শ্যামনগরে এসএমসি সভাপতি নির্বাচিত সাংবাদিক মোস্তফা কামাল

১৯

শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত

২০