সাহারা সুলতানা, বিশেষ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিম মারো, টাকা নাও’ খুলনায় চুরির নতুন ফাঁদ, সতর্ক থাকার আহ্বান

সাহারা সুলতানা,বিশেষ প্রতিনিধি

ডিম ছুড়ে বিভ্রান্তি সৃষ্টি, সাহায্য করার অজুহাতে শরীর পরিষ্কার—আর তার ফাঁকেই ব্যাগের টাকা গায়েব! খুলনার ব্যস্ততম পিটিআই মোড়ে ঘটে যাওয়া এক চুরির ঘটনায় অপরাধীদের এমন এক অভিনব ও চতুর কৌশলের মুখোমুখি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে ভুক্তভোগীদের বুদ্ধিমত্তা ও জনসচেতনতার মুখে শেষ রক্ষা হয়নি অভিযুক্তদের; হাতেনাতে ধরা পড়েছে পুরো চক্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সম্প্রতি পিটিআই মোড় এলাকায় কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন দুই নারী। পথিমধ্যে হঠাৎ তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। আকস্মিক এই ঘটনায় দুই নারী কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লে, সাহায্য করার ছলে হাজির হয় কয়েকটি ছোট শিশু। অতি সহানুভূতির নাটক সাজিয়ে শিশুগুলো তাদের গায়ে লেগে থাকা ডিম মুছে দেওয়ার প্রস্তাব দেয়।

ঘটনার বিশৃঙ্খলা ও আকস্মিকতার সুযোগ নিয়ে অত্যন্ত চতুরতার সাথে ওই নারীদের ব্যাগের জিপার খুলে ফেলে শিশুরা। নিমেষেই সটকে ফেলে ব্যাগ থেকে আনুমানিক দুই থেকে আড়াই হাজার টাকা।

তবে অপরাধ সম্পন্ন করে পালানোর ঠিক আগ মুহূর্তে পরিস্থিতি আঁচ করতে পারেন ভুক্তভোগী এক নারী। শিশুদের সাহায্য করার নাটকের পেছনে লুকানো মতলব ও ব্যাগে হাত দেওয়ার বিষয়টি তিনি ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে তিনি চোর শিশুদের আটকে দিয়ে চিৎকার শুরু করলে আশপাশের পথচারী ও দোকানদাররা ছুটে আসেন। পরবর্তীতে উপস্থিত জনতা শিশুদের কাছে থাকা চুরিকৃত টাকাসহ তাদের আটক করে।

ব্যস্ততম এই এলাকায় এমন অভিনব পন্থায় চুরির ঘটনা ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, অপরাধী চক্র এখন কোমলমতি শিশুদের ব্যবহার করে প্রতিনিয়ত নিত্যনতুন কৌশল অবলম্বন করছে।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতারণামূলক পরিস্থিতি এড়াতে এবং অপরাধী চক্রের ফাঁদ থেকে বাঁচতে সর্বসাধারণকে যেকোনো ভিড় ও অপরিচিত ব্যক্তির বিষয়ে সর্বদা সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক স্বামী

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত 

পাটকেলঘাটায় চেয়ারম্যানের প্রচেষ্টায় চোর  আটক, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী

ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন

রাণীশংকৈলে ছাগল-মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

১০

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি আফজাল করিমের জানাজা অনুষ্ঠিত উপস্থিতি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য সাতক্ষীরা ১ তালা-কলারোয়া

১১

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না

১২

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

১৩

ঈশ্বরদীতে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

১৪

শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ভূল্লীতে জমি দখল ও ধান-গাছ কাটার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

১৭

মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ পড়ে মৃত্যু, শ্যামনগরে ৪০ বছরের যুবকের প্রাণ গেল

১৮

শ্যামনগরে এসএমসি সভাপতি নির্বাচিত সাংবাদিক মোস্তফা কামাল

১৯

শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত

২০