dailysatkhiradigantadsdtv
১৮ অক্টোবর ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালায় কলেজছাত্রীকে নিয়ে আত্মগোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

তালা (উপজেলা) প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রাম থেকে ১৭ বছর বয়সী এক কলেজছাত্রীকে নিয়ে আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে একই গ্রামের শিমুল মোড়ল (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিমুল ও তাঁর বাবা-মাকে বিবাদী করে তালা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর ভাই মো. আশিক মীর (২৮)।

 

শনিবার (১৭ অক্টোবর) তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ অভিযোগ দায়ের করা হয়।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কানাইদিয়া গ্রামের মীর তয়েজ আলীর ছেলে আশিক মীরের বোন স্থানীয় কপিলমুনি কলেজে পড়াশোনা করেন। কলেজে যাওয়া-আসা ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিমুল তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানার পর আশিক ও তাঁর পরিবারের সদস্যরা শিমুলের বাড়িতে গিয়ে তাঁকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এতে শিমুল ক্ষিপ্ত হন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, শনিবার সকাল ৭টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে গোপন সূত্রে তাঁরা জানতে পারেন, শিমুলের বাবা রফিকুল ইসলাম ওরফে পুটি (৫৫) এবং মা হোসনেয়ারা বেগমের (৪০) সহযোগিতায় শিমুল ওই ছাত্রীকে নিয়ে আত্মগোপনে রয়েছেন বলে তাঁদের সন্দেহ।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় ওই ছাত্রীর কাছে ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও ৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল ছিল।

 

আশিক মীর জানান, স্থানীয় মীর কামরুল ইসলাম টুকুসহ কয়েকজনকে নিয়ে তাঁরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাননি। মুঠোফোনেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর আশঙ্কা, নানা প্রলোভন দেখিয়ে তাঁর বোনকে আটকে রাখা হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

 

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুকনগর বাজার বণিক সমিতির উদ্যোগে নির্মিত  গণশৌচাগারের শুভ উদ্বোধন

১

খুলনায় বানরগাতি সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন ভিপি আসাদুজ্জামান মুরাদ

২

পাইকগাছায় সুপারির বাজারে অস্থিরতা, ফলন  কম ও ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষিরা

৩

তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান

৪

পূজামণ্ডপে নিরাপত্তায় গাফিলতি হলে আনসারদের জবাবদিহি করতে হবে:এএসপি বায়েজিদ ইসলাম

৫

পূজামণ্ডপে নিরাপত্তায় গাফিলতি হলে আনসারদের জবাবদিহি করতে হবে:এএসপি বায়েজিদ ইসলাম

৬

তালায় কলেজছাত্রীকে নিয়ে আত্মগোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

৭

নগরীর দৌলতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

৮

শ্যামনগরে দূস্ত ও বিধবা মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন 

৯

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়

১০

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

১১

ঝিকরগাছার উপজেলার সোনাকুড় স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত

১২

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

১৩

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

১৪

‎তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজিবীকে পিটিয়ে হত্যা

১৫

লংমার্চ সফল করতে কেশবপুরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান এমপি মোক্তার আলীর

১৬

বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

১৭

তালায় আরআরএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ২০ নারী কর্মী নিয়োগ

১৮

রাণীশংকৈলে উপজেলা নির্বাহী অফিসারকে আর. ডি. থিয়েটারের ‘মাদক কারবারি’ নাটকের বই উপহার

১৯

কয়রায় ৫৭ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এমপির

২০