dailysatkhiradigantadsdtv
১৫ অক্টোবর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রায় ৫৭ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এমপির

শাহিনুর ইসলাম : বিশেষ প্রতিনিধিঃ

খুলনার কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৫৭ টি পূজা মন্ডপের প্রতিটি মন্ডপে ৭হাজার টাকা ও ৬শ কেজি করে চাল আর্থিক সহায়তা প্রদান ও ৫৪টি আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় কয়রা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। তিনি বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বিএনপি। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে মন্দির কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ ছাড়া অবহেলিত কয়রা-পাইকগাছার উন্নয়নে প্রধানমন্ত্রী ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা ও ৫৪টি উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান বক্তা ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, খুলনা জেলার ৮৮৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা বিএনপি নেতা কে এম আশরাফুল আলম নান্নু, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.অম্বিকা চরণ সানা,সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী। জেলা বিএনপি সদস্য এমএ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ৫৭ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এমপির

১

পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন  অপরাধের অভিযোগে আটক ১৭

২

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ছেলে; অভিযুক্ত আটক

৩

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর

৪

খুলনার দিঘলিয়ায় ৬১ টি মন্দি‌রে দুর্গাপূজা 

৫

তালায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৬

আশাশুনিতে পুলিশের অভিযানে ভ্যান চোরসহ গ্রেপ্তার-৩ 

৭

পাইকগাছায় ১৫১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছে: ফাহমিদা হক

৮

রাণীশংকৈলে ইএসডিও’র উদ্যোগে ‘এসওডি’ সংবেদনশীল বিষয়ক সভা অনুষ্ঠিত

৯

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

১০

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান করেন এমপি রবিউল বাশার

১১

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগরে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত 

১২

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

১৩

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

১৪

পাইকগাছায় এলপিজি গ্যাসের তীব্র সংকট,  বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা

১৫

পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোতে সিএসওর  ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৬

শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১

১৭

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির আহ্বান, অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলার মহড়া

১৮

আটুলিয়ায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

২০