dailysatkhiradigantadsdtv
১৫ অক্টোবর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার দিঘলিয়ায় ৬১ টি মন্দি‌রে দুর্গাপূজা 

শাহিনুর ইসলাম: বিশেষ প্রতিনিধি

 

খুলনার দিঘলিয়া উপজেলায় প্রতি বছ‌রের ন‌্যায় এবছরও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৬১টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পূজা হবে গাজীরহাট ইউনিয়নে ২৭টি এবং সবচেয়ে কম যোগীপোল ইউনিয়নে ০১ টি।

 

ইউনিয়নভিত্তিক হিসাবে, গাজীরহাট ইউনিয়নে ২৭টি, বারাকপুর ইউনিয়নে ১৭টি, সেনহাটি ইউনিয়নে ৮টি, দিঘলিয়া ইউনিয়নে ৬টি, আড়ংঘাটা ইউনিয়নে ২টি এবং যোগীপোল ইউনিয়নে ১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে পূজার সংখ্যা দাঁড়াচ্ছে ৬১টি।

 

এদিকে, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এরই মধ্যে মণ্ডপগুলোতে সকল প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে। প্রতিমা নির্মাণ, মণ্ডপ সাজসজ্জা ও আলোকসজ্জার কাজও প্রায় শে‌ষের দি‌কে।

 

পঞ্জিকা অনুযায়ী, ১০ ই অক্টোবর ২০২৬ শ‌নিবার মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী ও দেবীর বোধনের মধ্য দিয়ে মূল দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৭ ও ১৮ অক্টোবর শনি ও র‌বিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।

 

দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপের পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজার দিনগুলোতে মণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এবারও দিঘলিয়ায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে ইউএনও বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করতে হবে। মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন ব্যবহার করা যাবে না। বিদ্যুৎ-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। নামাজের সময় মণ্ডপের সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে। এ ছাড়া পূজাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা গুজব ছড়ানোর চেষ্টা নজরে এলে দ্রুত প্রশাসনকে অবহিত করার নির্দেশনা দেন তিনি। পূজা উদযাপন-সংক্রান্ত জরুরি যোগাযোগ ও সমন্বয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয়েছে বলে জানান তিনি।

 

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরূপ কুমার চৌধুরী বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। প্রতিটি মন্দিরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের যোগাযোগ নম্বর সরবরাহ করা হবে, যাতে যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশের সহায়তা নেওয়া যায়। তিনি আরও জানান, পূজাকালীন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ৫৭ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও চাল বিতরণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এমপির

১

পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন  অপরাধের অভিযোগে আটক ১৭

২

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ছেলে; অভিযুক্ত আটক

৩

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর

৪

খুলনার দিঘলিয়ায় ৬১ টি মন্দি‌রে দুর্গাপূজা 

৫

তালায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৬

আশাশুনিতে পুলিশের অভিযানে ভ্যান চোরসহ গ্রেপ্তার-৩ 

৭

পাইকগাছায় ১৫১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছে: ফাহমিদা হক

৮

রাণীশংকৈলে ইএসডিও’র উদ্যোগে ‘এসওডি’ সংবেদনশীল বিষয়ক সভা অনুষ্ঠিত

৯

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

১০

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান করেন এমপি রবিউল বাশার

১১

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগরে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত 

১২

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

১৩

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

১৪

পাইকগাছায় এলপিজি গ্যাসের তীব্র সংকট,  বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা

১৫

পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোতে সিএসওর  ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৬

শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১

১৭

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির আহ্বান, অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলার মহড়া

১৮

আটুলিয়ায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

২০