শাহিনুর ইসলাম : তালা উপজেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন করার লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে তালা উপজেলা পরিষদ ও পিডিবি অফিসের সামনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব নাহিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তালা উপজেলা নির্বাহী অফিসার
জান্নাতুল আফরোজ স্বর্ণা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়।
সভাপতিত্ব করেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব নাহিদা আক্তার ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে আনসার ও ভিডিপি সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে পূজা মণ্ডপ পাহারা, জরুরি মুহূর্তে করণীয় ও ট্রাফিক নিয়ন্ত্রণসহ নিরাপত্তার নানা দিক নিয়ে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা (ব্রিফিং) প্রদান করা হয়।
ব্রিফিং অনুষ্ঠানে স্থানীয় আনসার ও ভিডিপির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন