dailysatkhiradigantadsdtv
১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজপথে বিরোধী দলের বক্তব্যকে পাগলের প্রলাপ   বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন এমপি খোকন তালুকদার

নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার্স

 

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে ১৮ ঘণ্টা পরিশ্রম করছেন। অথচ একটি দল নির্বাচনে হেরে তার কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে রাজপথে পাগলের প্রলাপ করছে’—এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‍্যালি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

খোকন তালুকদার বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ভালোবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন। মিথ্যা অপবাদ দিয়ে তাকে ছোট করা যাবে না।’

 

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ভালো কাজের সাথে থাকুন, তারেক রহমানের উন্নয়নের সাথে থাকুন। তাহলে বাংলাদেশের উন্নতি হবে এবং ভবিষ্যতে জনগণের কাছে যেতে পারবেন। আর যদি সরকারের বিরোধিতা করেন, তাহলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন।’

 

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‍্যালিতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার,জেলা কৃষকদলের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ ওলিউর রহমান দর্জি, সদস্যসচিব, অহিদুজ্জামান খান,মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীশংকৈলে নাট্যচর্চায় অনন্য ভূমিকা রেখে চলেছে শিবদিঘী নাট্য ও সংগীত একাডেমী

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি আসাদুজ্জামান মুরাদের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য মিছিল

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে তালায় হাবিবের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন, তীব্র ক্ষোভ

কালিগঞ্জে ইজিবাইক চুরি, জিপিএস ট্র্যাকিংয়ে আশাশুনি থেকে একজন আটক

শ্যামনগরে রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের খাদ্যসামগ্রী বিতরণ

কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা’র অভিযোগ

১০

তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন

১১

রাজপথে বিরোধী দলের বক্তব্যকে পাগলের প্রলাপ   বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন এমপি খোকন তালুকদার

১২

কলারোয়ায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৩

পাবনা জেলার ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত 

১৪

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

১৫

তালায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বহু হতাহত

১৬

কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৭

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ঘরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান কেসিসি প্রশাসকের 

১৮

কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ০২ জন আসামী গ্রেফতার

১৯

পুলিশের সাবেক আইজিপি ডক্টর এনামুল হকের মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন বিএনপি নেতা জনাব মোঃ সদর উদ্দীন। সদস্য রাজশাহী জেলা বিএনপি

২০