dailysatkhiradigantadsdtv
১ সেপ্টেম্বর ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনা জেলার ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত 

পাবনা প্রতিনিধি।

 

আজ ১ লা সেপ্টেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম দলটির প্রতিষ্ঠা করেছিলেন। এ বছর দলটি বেশ দীর্ঘ সময় পর পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তাঁদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বনওয়ারীনগর মডেল মসজিদ, ফরিদপুর, পাবনায় সকাল ১০ ঘটিকায় ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও চেয়ারম্যান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জহুরুল ইসলাম বকুল, সাবেক সভাপতি, সাবেক আহবায়ক উপজেলা বিএনপি ফরিদপুর পাবনা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদপুর, পাবনা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু তাহের, সভাপতি পৌর বিএনপি ফরিদপুর, পাবনা, মো: এনামুল হক, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি ফরিদপুর, পাবনা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ভিপি আব্দুল হাকিম খান, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপি ফরিদপুর, পাবনা। বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন সর্বস্তরের নেতাকর্মী ও ফরিদপুর উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি’র সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনাকে শীতল রাখতে জলাধার সংরক্ষণ ও বৃক্ষরোপণের তাগিদ কেসিসি প্রশাসকের

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল 

কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

যশোরের অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে নৌকাডুবি শ্রী শ্রী রুক্মিণী-কান্তজীউ বিগ্রহ নেওয়ার পথে নিখোঁজ ১

সাতক্ষীরায় কৃষকের খোয়াড় থেকে বিশাল অজগর উদ্ধার, ৬ হাঁস-মুরগি ভক্ষণ

চেক জালিয়াতির মামলায় শাহিন সরকার কারাগারে

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কেশবপুর-পাঁজিয়া সড়ক যেন মৃত্যুফাঁদ

রাণীশংকৈলে নাট্যচর্চায় অনন্য ভূমিকা রেখে চলেছে শিবদিঘী নাট্য ও সংগীত একাডেমী

১০

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি আসাদুজ্জামান মুরাদের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য মিছিল

১১

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১২

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে তালায় হাবিবের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন, তীব্র ক্ষোভ

১৬

কালিগঞ্জে ইজিবাইক চুরি, জিপিএস ট্র্যাকিংয়ে আশাশুনি থেকে একজন আটক

১৭

শ্যামনগরে রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের খাদ্যসামগ্রী বিতরণ

১৮

কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা’র অভিযোগ

১৯

তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন

২০