dailysatkhiradigantadsdtv
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের সুরক্ষায় প্রতিটি দুই ওয়ার্ডে খেলার মাঠ ও ফুটসাল করা হবে কেসিসি প্রশাসক

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি

 

শিশুদের জন্য বাজেট বরাদ্দ ও তা বাস্তবায়নে সচেতনতা তৈরির লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনে (কেসিসি) ‘শিশুদের বাজেট বরাদ্দ বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন সভা’ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা শহর এরিয়া প্রোগ্রামের আয়োজনে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা নগর কর্তৃপক্ষের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে প্রতি দুইটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ ও ফুটসাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত শিশুদের মোবাইল আসক্তি ও মাদকমুক্ত রেখে সুস্থ বিনোদনের সুব্যবস্থা করতেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিশুদের প্রতিভা বিকাশে ইতিমধ্যে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি চালু করা হয়েছে। এসব কার্যক্রমের সঠিক বাস্তবায়ন ও পর্যবেক্ষণে শিশুদের সরাসরি সম্পৃক্ত রাখা হবে। একই সঙ্গে নিজ নিজ বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে শিশুদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

খুলনা শহর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, কেসিসির বাজেটে শিশুদের জন্য একক পৃথক খাত না থাকলেও সার্বিক বরাদ্দে তাদের কল্যাণ ও উন্নয়নের নানা সুযোগ রাখা হয়েছে। শিশু যেন সেসব সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন হতে পারে, সে লক্ষ্যেই এই কর্মপরিকল্পনা সভার আয়োজন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম এবং বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন ও অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর বিউটি কুইন, কেসিসি ইউথ ফোরামের সভাপতি মো. ফাহমিদ হাসান, সহ-সভাপতি আফরোজা আক্তার স্বর্ণালীসহ কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ছাদের নিচে নিত্যপণ্য ও মুখরোচক খাবার রাণীশংকৈলে যাত্রা শুরু করল ‘ভাইটাল নিডস’

শ্যামনগর হরিনগরে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক

শিশুদের সুরক্ষায় প্রতিটি দুই ওয়ার্ডে খেলার মাঠ ও ফুটসাল করা হবে কেসিসি প্রশাসক

অটোভ্যান চালক শিশুর মরা দেহ মিলল বড়াল নদীতে

আশাশুনির শ্রীউলায় ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ

কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান

আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় সেবা কার্যক্রম ব্যাহত।।ছাদের ঢালাই খসে আহত রোগী ও স্বাস্থ্যকর্মী

কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

১০

কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা

১১

নবগ্রাম ইউনিয়নে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১২

কাহারোলে মাদক মামলায় বাবা-ছেলের কারাদণ্ড, অর্থদণ্ড

১৩

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত

১৫

দামুড়হুদায় এক যুগ ধরে একই কর্মস্থলে একাডেমিক সুপারভাইজার রাফিজুল , জুয়াসহ নানা অভিযোগ

১৬

আওয়ামী লীগের দাপুটে নেতা মামুন, মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী৷ এলাকায় সমালোচনার ঝড়

১৭

দেবহাটায় পৈতৃক ভিটা নিয়ে সুভদ্রার বিরুদ্ধে নানা অভিযোগ, প্রশ্নের মুখে দিলীপের ভূমিকা

১৮

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক

১৯

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে নদীভাঙনের হানা আতঙ্কে ব্যবসায়ী-বাসিন্দা, হুমকিতেমসজিদ-বসতবাড়ি

২০