মোঃ বাদল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে বিসমিল্লাহ মার্কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক সেবামূলক ও ভিন্নধর্মী প্রতিষ্ঠান ‘ভাইটাল নিডস’ (Vital Needs)। এক ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারিপণ্য এবং রেস্তোরাঁ ও ফাস্টফুডের সুস্বাদু খাবার সরবরাহের অনন্য কনসেপ্ট নিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করেছে।
আধুনিক ও ব্যস্ত জীবনযাত্রার কথা মাথায় রেখে গ্রাহকদের প্রয়োজনীয় সব সেবা একই স্থানে নিয়ে আসার এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রোসারী সেকশনে চাল, ডাল, তেল, লবণ, প্রসাধন সামগ্রীসহ দৈনন্দিন রান্নার যাবতীয় উপাদান ও মাছ পাওয়া যাচ্ছে। অন্যদিকে, রেস্তোরাঁ ও ফাস্টফুড সেকশনে ভোজনরসিকদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী ও আধুনিক পদের সমাহার।
মেন্যুতে রয়েছে ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি (হাফ ১৮০ টাকা ও ফুল ৩৩০ টাকা), তেহারি (হাফ ১২০ টাকা ও ফুল ২৩০ টাকা), মোরগ পোলাও, এগ খিচুড়ি, স্পেশাল চিকেন ও চিজ বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই, বারবিকিউ উইংস, চাউমিন, পাস্তা, বাংলা ও চাইনিজ সেট মেনু, স্পাইরাল পটেটো, ফ্রেন্চ ফ্রাই এবং ফুচকা। এ ছাড়া রিফ্রেশমেন্টের জন্য রয়েছে মেশিন কফি, হট ও কোল্ড কফি, লাচ্ছি, বিভিন্ন ফলের জুস, মিল্কশেক ও পুডিং।
গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি চালু করেছে অনলাইন হোম ডেলিভারি সুবিধা। ঘরে বসে মোবাইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করলেই নির্ধারিত টিম নির্দিষ্ট পণ্য বা খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকের ঠিকানায়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাণীশংকৈল উপজেলা গেটের সামনে এমন একটি অল-ইন-ওয়ান শপ ও রেস্তোরাঁ চালু হওয়ায় দৈনন্দিন কেনাকাটা ও মানসম্মত খাবারের চাহিদা মেটানো আরও সহজ হয়েছে।
যোগাযোগ ও অর্ডারের তথ্য
ঠিকানা: বিসমিল্লাহ মার্কেট (উপজেলা গেটের সামনে), রাণীশংকৈল, ঠাকুরগাঁও।
মোবাইল ও হোয়াটসঅ্যাপ: 01727-227919, 01324-084025
ফেসবুক পেজ: Vital Needs
মন্তব্য করুন