মোঃ আব্দুল গফুর,বিশেষ প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কৃষকের খোয়াড় থেকে বিশাল অজগর উদ্ধার, ৬ হাঁস-মুরগি ভক্ষণ

মোঃ আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এক কৃষকের হাঁস-মুরগির খোয়াড় থেকে বিশাল আকারের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি টহল দলের (সিপিজি) সদস্যরা। সুন্দরবনসংলগ্ন লোকালয়ে চলে আসা সাপটি এর মধ্যে খোয়াড়ের ছয়টি হাঁস-মুরগি গিলে ফেলেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িগোয়ালিনী গ্রামের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বসতবাড়ির হাঁস-মুরগির খোয়াড়ে সুন্দরবন থেকে অজগরটি ঢুকে পড়ে। গত বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মুক্তার গাজীর স্ত্রী প্রতিদিনের মতো খোয়াড়ের দরজা খুলে হাঁস-মুরগি বের করতে যান। এ সময় প্রথমে একটি মৃত মুরগি দেখতে পান এবং পরবর্তীতে খোয়াড়ের ভেতরে বিশাল আকারের কুণ্ডলী পাকিয়ে থাকা অজগরটি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় সিপিজি সদস্যদের বিষয়টি জানান।

খবর পেয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ও সিপিজির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কার্যালয়ে নিয়ে আসেন।

স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটিকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে এটি যাতে নিরাপদে বেঁচে থাকতে পারে, সে লক্ষ্যে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপটিকে বনের গহিন অরণ্যে অবমুক্ত করা হচ্ছে।

একই সঙ্গে লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে সেগুলোকে হত্যা বা আঘাত না করে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয় অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন এই বন কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনাকে শীতল রাখতে জলাধার সংরক্ষণ ও বৃক্ষরোপণের তাগিদ কেসিসি প্রশাসকের

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল 

কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

যশোরের অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে নৌকাডুবি শ্রী শ্রী রুক্মিণী-কান্তজীউ বিগ্রহ নেওয়ার পথে নিখোঁজ ১

সাতক্ষীরায় কৃষকের খোয়াড় থেকে বিশাল অজগর উদ্ধার, ৬ হাঁস-মুরগি ভক্ষণ

চেক জালিয়াতির মামলায় শাহিন সরকার কারাগারে

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কেশবপুর-পাঁজিয়া সড়ক যেন মৃত্যুফাঁদ

রাণীশংকৈলে নাট্যচর্চায় অনন্য ভূমিকা রেখে চলেছে শিবদিঘী নাট্য ও সংগীত একাডেমী

১০

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি আসাদুজ্জামান মুরাদের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য মিছিল

১১

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১২

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে তালায় হাবিবের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন, তীব্র ক্ষোভ

১৬

কালিগঞ্জে ইজিবাইক চুরি, জিপিএস ট্র্যাকিংয়ে আশাশুনি থেকে একজন আটক

১৭

শ্যামনগরে রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের খাদ্যসামগ্রী বিতরণ

১৮

কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা’র অভিযোগ

১৯

তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন

২০