মোঃ বাদল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজ-১১৮৯)-এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ সফি ইসলাম।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই নির্বাচন প্রসঙ্গে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ সফি ইসলাম জানান, পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনারের দক্ষ ও সুদৃঢ় পরিচালনায় পুরো নির্বাচন প্রক্রিয়াটি অত্যন্ত আনন্দঘন, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত করায় সাধারণ শ্রমিক ও সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সফি ইসলাম বলেন, “নির্মাণ শ্রমিক ভাইয়েরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রমে দেশ ও সমাজ গড়ার কাজ করেন। তাদের এই ঘাম ও ত্যাগের যথাযথ সম্মান রক্ষায় আমি সর্বদা কাজ করে যাব। যেকোনো সুখে-দুঃখে মেহনতী শ্রমিক ভাইদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায় এবং সার্বিক কল্যাণে নিজেকে উৎসর্গ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”
এদিকে নির্বাচন পরবর্তী সময়ে স্থানীয় নির্মাণ শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত কমিটিকে সাধুবাদ জানিয়ে সংগঠনের সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন, সফি ইসলামের মতো বলিষ্ঠ ও কর্মঠ নেতৃত্ব নির্মাণ শ্রমিক ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন