dailysatkhiradigantadsdtv
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাল্যবিবাহ, মাদক ও মোবাইল আসক্তি নিয়ে কেশবপুরে সিএসও সভা

ছাদেক হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহযোগিতায় এবং রিইবের আয়োজনে উপজেলা পর্যায়ের সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেশবপুর নিউজ ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘হোপ’ প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ, বিশেষ করে নারী ও কিশোরীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ, মাদকাসক্তি, শিশুদের মোবাইল ফোনে আসক্তি, নারী ও শিশু নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়।

সভায় বাল্যবিবাহের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের সহযোগিতা করার আশ্বাস দেন কমিটির সদস্যরা। এছাড়া মাদকাসক্তি ও শিশুদের মোবাইল আসক্তির বিভিন্ন স্থান ও পরিস্থিতি নিয়ে তথ্য তুলে ধরা হয়। এসব বিষয়ে থানা প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের প্রস্তাব দেন কমিটির সভাপতি মো. হারুনার রশীদ বুলবুল।

সভায় সভাপতিত্ব করেন রিইবের সিএসও কমিটির সভাপতি ও কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল। তিনি বলেন, নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহযোগিতায় পরিচালিত ‘হোপ’ প্রকল্প প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী ও কিশোরীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য দেন সিএসও কমিটির সদস্য সাদেক হোসেন। তিনি বলেন, কেশবপুরে মাদক, অনলাইন জুয়া, চুরি ও অজ্ঞান পার্টির তৎপরতা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব অপরাধের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে চুরি ও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে যুবসমাজ ও কিশোর-কিশোরীদের রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এসব বিষয়ে সিএসও কমিটির পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে।

সভায় উপস্থিত ছিলেন সিএসও কমিটির সহ-সভাপতি আকমর হোসেন, প্রদীপ কুমার মোদক মানিক, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, মাসউদ হাসান, আব্দুল জলিল, মিজানুর রহমান, আব্দুর রহমান রকি, সিরাজুল ইসলাম, শিখা পারভীন, রত্না দাস, অর্চনা দাস, মনিকিশর দাস, দিলিপ দাস, সাদেক হোসেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিইব কর্মকর্তা হোসনেয়ারা খানুম লাবণী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক স্বামী

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত 

পাটকেলঘাটায় চেয়ারম্যানের প্রচেষ্টায় চোর  আটক, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী

ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন

রাণীশংকৈলে ছাগল-মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

১০

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি আফজাল করিমের জানাজা অনুষ্ঠিত উপস্থিতি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য সাতক্ষীরা ১ তালা-কলারোয়া

১১

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না

১২

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

১৩

ঈশ্বরদীতে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

১৪

শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ভূল্লীতে জমি দখল ও ধান-গাছ কাটার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

১৭

মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ পড়ে মৃত্যু, শ্যামনগরে ৪০ বছরের যুবকের প্রাণ গেল

১৮

শ্যামনগরে এসএমসি সভাপতি নির্বাচিত সাংবাদিক মোস্তফা কামাল

১৯

শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত

২০