শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ১৬০ নং শ্যামনগর শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক এস. এম. মোস্তফা কামাল।
১৭ সেপ্টেম্বর( বৃহস্পতিবার) বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাবেক সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক এস. এম. মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুল গফুর।
নব-নির্বাচিত সভাপতি এস. এম. মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাকে সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চান।”
মন্তব্য করুন