শাহিনুর ইসলাম, তালা উপজেলা প্রতিনিধি:
পাটকেলঘাটা হলুদ হাটা থেকে এক ব্যবসায়ীর মটরসাইকেল চুরি হওয়ায় সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের আপ্রাণ প্রচেষ্টায় ১৫ ঘন্টা পর চোর আটক ও মটরসাইকেল উদ্ধার।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ১৬ সেপ্টেম্বর রাত ১১.৫০ মিনিটে
পাটকেলঘাটার শুকনা হলুদ ব্যবসায়ী শেখ নাসিমের ব্যবহৃত মটরসাইকেলটি চুরি
করে নিয়ে যায়। এ ঘটনাটি সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মাসুদ রানাকে
অবহিত করলে চেয়ারম্যান পরিষদের সি.সি ক্যামেরা সার্চ করে চোরকে শনাক্ত
করে। পরে চেয়ারম্যান মোবাইলের মাধ্যমে পার্শ্ববর্তী বিভিন্ন থানায় এবং
ব্যক্তিগত পরিচিত ব্যক্তিদের জানাই। পরদিন ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩ টার
দিকে যশোর জেলার কেশবপুর থানার হাসানপুর এলাকার জনসাধারণ সন্ধেহ
জনকভাবে মটরসাইকেল সহ চোরকে হাতে নাতে আটক করে। ঐ মুহুর্তে
পাটকেলঘাটার ইউপি প্যানেল চেয়ারম্যানকে খবর দিলে চেয়ারম্যান দ্রুত
কেশবপুর থানায় ফোন করে পুলিশি সহায়তা চাই। পরে কেশবপুর থানা পুলিশ
চোর ও মটরসাইকেলটি স্থানীয় পাটকেলঘাটা থানায় হস্তান্তর করে। পেশাগত
চোর পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের শেখ আজগার চোরের ছেলে শেখ
জাহাঙ্গীর (৩৫)। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়। যার নাম্বার
০৭/০৯-২৬, ধারা: ৯৭৯/৪১১, তারিখ: ১৭.০৯.২৬। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা
হয়।
মন্তব্য করুন