dailysatkhiradigantadsdtv
২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাশিমাড়ীর ঘোলা ত্রিমোহনা মডেল কলেজে নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান

জি এম ইমরান হোসেন.)।

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা ত্রিমোহনা মডেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি কলেজের সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কল্যাণ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কলেজের সভাপতি এস এম আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা রুহুল কুদ্দুস, কাশিমাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর, কাশিমাড়ী প্রত্যাশা ইটভাটার সভাপতি শেখ শহিদুল ইসলাম এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর শহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জহুর মোল্লা, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সবুর, ডাক্তার আজহারুল ইসলাম, মশিউর রহমান, রফিকুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি হাফিজুর রহমান, সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সভাপতি মোজাহিদুল আহসান বান্না, সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন, ইসহাক, ছেলিম রেজা, আব্দুল্লাহ, আরিফুল ইসলাম, ফাহাদ ও ইকরামুলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঘোলা ত্রিমোহনা মডেল কলেজের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। তিনি কলেজের বর্তমান শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে কলেজটিতে ১৯ জন শিক্ষক পাঠদান কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য। ঘোলা ত্রিমোহনা মডেল কলেজকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তারা আরও বলেন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে রাজনৈতিক বিভেদ ও পারস্পরিক বিরোধের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একে অপরের সহযোগিতায় এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ভালো মানুষ হওয়ার জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনেও গুরুত্ব দিতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সম্মান করতে হবে এবং জীবনের লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, অধ্যাপকসহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা ঘোলা ত্রিমোহনা মডেল কলেজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি কলেজটিকে একটি সুন্দর, আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পরে কলেজের সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ এবং প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত

১

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে  একাদশ শ্রেণির নবীনবরণ ও ক্লাস উদ্বোধন

২

তালায় অনুমতি ছাড়াই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ নায়েবকে ম্যানেজ করে গাছ কাটার দাবি এলাকাবাসীর

৩

মেহমানের আপ্যায়নে কেউড়া পাড়তে গিয়ে প্রাণ গেল প্রৌঢ়ের

৪

কাশিমাড়ীর ঘোলা ত্রিমোহনা মডেল কলেজে নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান

৫

ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

৬

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার,নেই গ্রেপ্তার

৭

আগামী স্থানীয় সরকার নির্বাচনে মাটিকাটা ইউপির ৩ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তায় শীর্ষে মোঃ আফসারুজ্জামান মিন্টু

৮

শহীদ জিয়া স্মৃতি সংসদের সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

৯

কালিগঞ্জে মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সভাপতি জিল্লু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ

১০

ঝিকরগাছায় রাত থেকে নিখোঁজ বাঁকড়া বাজারের পরিচিত মুখ মিজানুর, চিন্তিত পরিবার

১১

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৫

১২

পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের রূপালী কাঠিতে অর্থনীতির নতুন দিগন্ত

১৩

শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা

১৪

বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৫

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন 

১৬

কেশবপুরে বজ্রপাতের শিকার কৃষক, বিলে মিলল নিথর দেহ

১৭

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল  জব্দ, শিবসা নদীতে অবমুক্ত

১৮

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

২০